ট্রাই-ফোল্ড স্মার্টফোন আনছে স্যামসাং – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫

ট্রাই-ফোল্ড স্মার্টফোন আনছে স্যামসাং

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ |
গত বুধবার (১৩ জুলাই) উন্মোচিত হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৭ ও জেড ফ্লিপ ৭ স্মার্টফোন দুটি। তার একদিন পর, অর্থাৎ বৃহস্পতিবারই জানা যায়, চলতি বছরই একটি ট্রাই-ফোল্ড বা তিন ভাঁজ ফোন বাজারে আনতে পারে স্যামসাং। এমন লক্ষ্যের কথাই জানিয়েছেন স্যামসাংয়ের কনজ্যুমার ইলেকট্রনিক্সের প্রধান তাই-মুন রোহ। দ্য কোরিয়া টাইমস-কে তাই-মুন রোহ বলেছেন যে, স্যামসাং চলতি বছরই একটি ট্রাই-ফোল্ড ফোন বাজারে আনতে চাইছে। তিনি বলেন, ‘আমি আশা করছি আমরা এই বছরের মধ্যেই ট্রাই-ফোল্ড ফোনটি বাজারে আনতে পারব। আমরা এখন এই পণ্যটি এবং এর ব্যবহারযোগ্যতা নিখুঁত করার দিকে মনোযোগ দিচ্ছি। তবে আমরা এখনও এর (ফোনটির) নাম ঠিক করিনি। যেহেতু পণ্যটি প্রায় প্রস্তুত হয়ে

আসছে, তাই আমরা শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করছি।’ তাই-মুন রোহ ছাড়াও স্যামসাং-এর আরও একজন কর্মকর্তা অ্যান্ড্রয়েড অথরিটি-কে নিশ্চিত করেছেন যে, স্যামসাংয়ের একটি ট্রাই-ফোল্ড ডিভাইস বড় আকারের উৎপাদনের জন্য প্রস্তুত হয়ে আছে। উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরেই অ্যাপল নিয়ে আসছে আইফোন ১৭ সিরিজ, যেখানে প্রথমবারের মতো দেখা যেতে পারে একটি স্লিম বা পাতলা ফোন। সংবাদমাধ্যমে অনেকেই ফোনটিকে ‘আইফোন এয়ার’ নামে অভিহিত করছেন। এখন প্রশ্ন হচ্ছে, আইফোন ১৭ সিরিজের সাথে প্রতিযোগিতা করতেই কি তবে বছরর শেষ নাদাগ একটি ট্রাই-ফোল্ড ফোন নিয়ে আসতে চাইছে স্যামসাং। উত্তরটা অবশ্য সময়ই বলে দিবে। তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম