তুরস্কে বহুতল ভবনে আগুন, ৩ জনের প্রাণহানি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ July, ২০২৫

তুরস্কে বহুতল ভবনে আগুন, ৩ জনের প্রাণহানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ July, ২০২৫ |
তুরস্কের রাজধানী আঙ্কারার চাঙ্কায়া জেলার একটি আবাসিক কমপ্লেক্সে অবস্থিত একটি বহুতল ভবনে আগুন লেগেছে। এতে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। সংবাদমাধ্যম ‘হুরিয়েত’র বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের। প্রতিবেদনে বলা হয়েছে, ভবনে থাকা বাসিন্দাদের অগ্নিনির্বাপক দল উদ্ধার করেছে। সংবাদপত্রটি আরও জানিয়েছে, আগুনে শিশুসহ তিনজন প্রাণ হারিয়েছেন। নিহতদের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন- আরাস শাহিন (সাড়ে ৩ মাস বয়সি), হুসনিয়া চেলিক শাহিন এবং মুহাররেম চেতিনকায়া। এছাড়া আরও ২০ জন বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। রিপাবলিকান প্রসিকিউটরের অফিস এ ঘটনার তদন্ত শুরু করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার