কেনিয়ায় ‘বাংলাদেশ বসতিতে’ নতুন সড়ক নির্মাণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫

কেনিয়ায় ‘বাংলাদেশ বসতিতে’ নতুন সড়ক নির্মাণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ |
কেনিয়ায় ‘বাংলাদেশ বসতিতে’ নতুন সড়ক নির্মাণ করা হয়েছে। দেশটির মোম্বাসার জোমভুতে এলাকায় এটি নির্মাণ করা হয়। যানজট নিরসন এবং বাসিন্দাদের নিরাপত্তায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কেনিয়ার পুরোনো পত্রিকা দ্য স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নবনির্মিত এ সড়কের দৈর্ঘ্য সাড়ে চার কিলোমিটার। সড়কটি বসতিতে যানজট হ্রাস এবং নিরাপত্তা উন্নত করবে বলে আশা করা হচ্ছে। এটিকে ড. কেনেডি ওদেদের নামে নামকরণ করা হয়েছে। তিনি কেনিয়াজুড়ে বসতি এলাকার বাসিন্দাদের জীবনমান উন্নয়নের জন্য পরিচিত। বুধবার সড়কটির উদ্বোধন করা হয়েছে। এ সময় মোম্বাসা গভর্নর আব্দুলস্বামাদ নাসির এবং জোমভু এমপি বাদি তোয়ালিবসহ জাতীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। জোমভু এমপি বাদি তোয়ালিব বলেন, এ নামকরণ

মোমবাসা উপকূলীয় অঞ্চলসহ কেনিয়ার বসতিগুলোতে জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধতার স্বীকৃতি। এটি কেবল একটি সড়ক নয়, এটি বসতি এবং মোমবাসার প্রতিটি তরুণদের জন্য এটি বার্তা। আপনার হাতে কিছু না থাকলেও এমন কিছু আপনি তৈরি করতে পারেন, যা বিশ্বকে পরিবর্তন করবে। তিনি বলেন, ড. কেনেডি জোমভু সম্প্রদায়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। তিনি সুপেয় পানি, নারী ক্ষমতায়ন, বৃত্তি এবং যুব উদ্যোগের মতো কর্মসূচির মাধ্যমে অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নের চেষ্টা করেছেন। উল্লেখ্য, কেনিয়ার মোমবাসা শহরের ‘বাংলাদেশ সেটেলমেন্ট’ একটি দ্রুত বর্ধনশীল অনানুষ্ঠানিক নগর জনবসতি। এই অঞ্চলটি অবকাঠামোগত সীমাবদ্ধতা ও পরিসেবা সরবরাহে গুরুতর সমস্যার সম্মুখীন। ঘনবসতিপূর্ণ এই এলাকায় বিপুলসংখ্যক মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। এলাকাটি অত্যন্ত জনাকীর্ণ

এবং সেখানে পয়ঃনিষ্কাশনের অপর্যাপ্ততা ও মৌলিক সেবার সংকট বিদ্যমান। যদিও এই এলাকার নাম ‘বাংলাদেশ সেটেলমেন্ট’, এর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের কোনো সরাসরি সম্পর্ক নেই। এটি কেবল মোমবাসার স্থানীয়ভাবে প্রচলিত একটি নাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রাদার্সকে হারিয়ে ফের ফাইনালে কিংস পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আমিরাতে হামলার জন্য ‘মার্কিন সামরিক দুঃসাহসিকতা’ দায়ী পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতি বদলাবে না বিজেপি নয়, তৃণমূলের লড়াই ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে: মমতা বিদ্যুতের দাম কত বাড়ছে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪৫ জন তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আইনজীবী জানালেন ‘স্মৃতি শক্তি নেই’ ঈদ সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি লন্ডনে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৬ সিনেমা নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন ৪ সেপ্টেম্বর নিউইয়র্কে মুক্ত গণমাধ্যম দিবসে মানববন্ধন: বাংলাদেশে আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দাবি ‘গুম’ থাকা আয়েশা ৭ বছর পর ফিরলেন জীবিত! চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তিন জেলায় তুলকালাম: সড়ক অবরোধ, ককটেল নিক্ষেপ ও ১৪৪ ধারা মুক্ত গণমাধ্যম দিবসে দেশান্তরি ঢাকা পোস্ট সম্পাদকের স্মৃতিচারণ: শফিক ও তার প্রেশারগ্রুপ থেকে সন্তানদের রক্ষায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে চলছে প্রশাসনের মেলা, শুকানো হচ্ছে লুঙ্গিও বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে উচ্চ খেলাপি ঋণের কারণে লভ্যাংশ দিতে পারবে না ১৭ ব্যাংক, বিধিনিষেধ আরোপ ফিফার তহবিলে উন্নয়নের জন্য তিনটি স্টেডিয়াম পাচ্ছে বাফুফে