দুনিয়া কাঁপানো ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন নির্মাতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫

দুনিয়া কাঁপানো ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন নির্মাতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫ |
বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলা একটি ভাইরাল ভিডিও নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন সংশ্লিষ্টরা। ইন্দোনেশিয়ার এক ১১ বছর বয়সী কিশোরের নাচ বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেওয়া অবস্থায় তার নাচের ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে। কেউ বলছেন, এটা এখন ‘পৃথিবীর সবচেয়ে সুন্দর নাচ’ এমনটাই জানিয়েছে বিবিসি। ইন্টারনেটে এই নাচটিকে বলা হচ্ছে ‘অরা ফার্মিং’। কারণ, এটি সহজ এবং স্টাইলিশ। ফলে বিশ্বজুড়ে অসংখ্য তারকা এটি অনুকরণ করছেন। মার্কিন ফুটবলার ট্রাভিস কেলসি, এফ১ রেসার অ্যালেক্স আলবান থেকে শুরু করে পিএসজির খেলোয়াড়রাও এই নাচে অংশ নিয়েছেন। ভাইরাল হওয়া নাচের পেছনে যার নাম সে হলো রায়ান আরকান দিখা। ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশের কুয়ানতান সিনঙ্গিঙ্গি জেলার এক গ্রামের পঞ্চম শ্রেণির

শিক্ষার্থী সে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে রায়ান জানায়, এই নাচের ভাবনাটা আমার হঠাৎ মাথায় আসে। এটা আমি নিজেই বানিয়েছি, শুধুই আনন্দের জন্য। রায়ান প্রথমবার অংশ নেয় ইন্দোনেশিয়ার জাতীয় পর্যায়ের ‘পাচু জলুর’ নৌকা বাইচ প্রতিযোগিতায়। স্থানীয় ভাষায় 'পাচু' মানে দৌড় বা প্রতিযোগিতা এবং 'জলুর' বলতে বোঝায় লম্বা, প্রতিযোগিতামূলক নৌকা। প্রতিযোগিতায় ‘তোগাক লুয়ান’ নামের একটি নৌকার সামনের অংশে দাঁড়িয়ে রায়ানের কাজ ছিল দলের মাঝে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে দেওয়া। ভিডিওতে দেখা যায়, ঐতিহ্যবাহী তেলুক বেলাঙ্গা পোশাক পরে, মাথায় মালয় রিয়াউ অঞ্চলের কাপড় বেঁধে রায়ান ডান ও বাম পাশে চুমু ছুড়ে দেয়। এরপর ছন্দ মিলিয়ে হাতে হাত মিলিয়ে নাচতে থাকে বিনা মুখভঙ্গি ও নিখুঁত আত্মবিশ্বাসে। নাচটি ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। নির্মাতারা

বলছেন, এমন স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি ও সংস্কৃতির মিশেলে তৈরি নাচ হয়তো এই প্রথম বারই দেখা গেল। সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রাদার্সকে হারিয়ে ফের ফাইনালে কিংস পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আমিরাতে হামলার জন্য ‘মার্কিন সামরিক দুঃসাহসিকতা’ দায়ী পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতি বদলাবে না বিজেপি নয়, তৃণমূলের লড়াই ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে: মমতা বিদ্যুতের দাম কত বাড়ছে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪৫ জন তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আইনজীবী জানালেন ‘স্মৃতি শক্তি নেই’ ঈদ সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি লন্ডনে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৬ সিনেমা নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন ৪ সেপ্টেম্বর নিউইয়র্কে মুক্ত গণমাধ্যম দিবসে মানববন্ধন: বাংলাদেশে আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দাবি ‘গুম’ থাকা আয়েশা ৭ বছর পর ফিরলেন জীবিত! চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তিন জেলায় তুলকালাম: সড়ক অবরোধ, ককটেল নিক্ষেপ ও ১৪৪ ধারা মুক্ত গণমাধ্যম দিবসে দেশান্তরি ঢাকা পোস্ট সম্পাদকের স্মৃতিচারণ: শফিক ও তার প্রেশারগ্রুপ থেকে সন্তানদের রক্ষায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে চলছে প্রশাসনের মেলা, শুকানো হচ্ছে লুঙ্গিও বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে উচ্চ খেলাপি ঋণের কারণে লভ্যাংশ দিতে পারবে না ১৭ ব্যাংক, বিধিনিষেধ আরোপ ফিফার তহবিলে উন্নয়নের জন্য তিনটি স্টেডিয়াম পাচ্ছে বাফুফে