ফোনে ‘বোমার খবর’, ওড়ার আগ মুহূর্তে থামানো হল বিমানের নেপালগামী ফ্লাইট – ইউ এস বাংলা নিউজ




ফোনে ‘বোমার খবর’, ওড়ার আগ মুহূর্তে থামানো হল বিমানের নেপালগামী ফ্লাইট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫ |
ফোনে বিমানের ভেতরে ‘বোমা’ থাকার খবরে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে থামানো হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেপালগামী একটি উড়োজাহাজ। আজ শুক্রবার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই ঘটনার পর বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটিতে বোমার খোঁজে তল্লাশি চালানো হয়েছে। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বলেন, ফ্লাইটটির পৌনে ৫টায় ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী যাত্রী উঠিয়ে উড়োজাহাজটি ট্যাক্সি (রানওয়ের পথে যাত্রা) করছিল। তিনি বলেন, ‘উড্ডয়নের আগ মুহূর্তে কন্ট্রোল টাওয়ারে একটি বেনামি ফোন আসে। বলা হয়, ফ্লাইটে একটি বোমা ওঠানো হয়েছে। এরপর দ্রুত উড়োজাহাজটির উড্ডয়ন বাতিল করা হয়।’ তিনি বলেন, ‘যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে সবার আগে তাদের উড়োজাহাজ থেকে নামিয়ে লাউঞ্জে স্থানান্তর করা

হয়। বিমান বন্দরের বম ডিসপোজাল ইউনিট দ্রুত সেখানে গিয়ে তল্লাশি শুরু করে।’ বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ সন্ধ্যায় বলেন, “বিকাল ৪টা ২৬ মিনিটে একটি অজ্ঞাত ফোনকলের মাধ্যমে বিমানের বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটিতে বোমা থাকার আশঙ্কার কথা জানানো হয়। উড়োজাহাজটি তখন ১৪২ জন যাত্রী এবং ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল। “পরে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়। ফাস্ট রেসপনডার হিসাবে বিমান বাহিনীর টাস্ক ফোর্স ও এভসেক দ্রুত বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে এবং বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ও এপিবিএন-এর ডগ স্কোয়াড ঘটনাস্থলে আসে।” পরে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল তাদের সঙ্গে যোগ দিয়ে উড়োজাহাজের ভেতরে ও লাগেজ কম্পার্টমেন্ট

পরীক্ষা করে বলে জানান তিনি। রাগীব সামাদ বলেন, ‘যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে স্ক্রিনিং শেষে লাউঞ্জে পাঠানো হয়েছে। বিমানবন্দরের সকল বিমান উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং