দেশের রাজনৈতিক অনিশ্চয়তা-অস্থিতিশীলতায় বিদেশি বিনিয়োগ কমছেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫

দেশের রাজনৈতিক অনিশ্চয়তা-অস্থিতিশীলতায় বিদেশি বিনিয়োগ কমছেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫ |
উচ্চ সুদ ও করহার, অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যবসায়িক পরিবেশের অনিশ্চয়তায় দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) দেশে এফডিআই এসেছে মাত্র ৯১ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৬ কোটি ডলার কম। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মতে, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ বাড়ানো এখন জরুরি হয়ে পড়লেও সরকার এসব বাদ দিয়ে নিজেদের টিকিয়ে রাখার ফন্দি ফিকির করছে। যার ফলে শিল্পোৎপাদন হ্রাস, বেকারত্ব বৃদ্ধি এবং সামগ্রিকভাবে অর্থনীতিতে স্থবিরতা দেখা দিয়েছে। গত অর্থবছরের প্রথম ছয় মাসে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছিল মাত্র ২১ কোটি

ডলার, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ৩৩ কোটি ডলার। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, বিদেশি বিনিয়োগকারীরা এখন বাংলাদেশে বিনিয়োগ নিয়ে দ্বিধায় রয়েছেন। আওয়ামী লীগ সরকার পতনের পরেই বিদেশি বিনিয়োগ ক্রমশ নিম্নমুখি হচ্ছে। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, “গত ৮ মাসে কোনো চীনা গার্মেন্টস কারখানা, স্পিনিং মিল বা বিদেশি পার্টনারশিপ হয়েছে এমন উদাহরণ নেই। গ্যাস, বিদ্যুৎ সংকট এবং ক্রমবর্ধমান ব্যবসায়িক ব্যয় বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে। অর্থনীতিবিদরা বলছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়াও দেশের বিশিষ্টজনদের বাদ দিয়ে ইউনূস সরকার বিদেশি নাগরিকদের নিয়ে এসে দায়িত্ব দেওয়ায় তারা কেবল বিদেশিদের তোষণেরই চেষ্টা করছে। পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন,

“ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ছিল, নির্বাচন নিয়ে সংশয় ছিল। যদিও এক্সচেঞ্জ রেট কিছুটা স্থিতিশীলতা দেখিয়েছে, তবে মূল্যস্ফীতির দিক থেকে এখনো আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি।” সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার অভাবের কারণে ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা ছিল, যার প্রভাব পড়েছে নতুন বিনিয়োগে, দেশি ও বিদেশি উভয় ক্ষেত্রেই। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে বিনিয়োগ বাড়বে এবং বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে। তবে তার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি নীতিনির্ধারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং একটি স্বচ্ছ ও নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার