বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে স্ত্রী ও বাবাকে হাত-পা-মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫
     ৫:৪৬ পূর্বাহ্ণ

বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে স্ত্রী ও বাবাকে হাত-পা-মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫ | ৫:৪৬ 408 ভিউ
বগুড়ার দুপচাঁচিয়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে সৌদি প্রবাসীর বাবা ও স্ত্রীকে হাত-পা, মুখ বেঁধে এবং শ্বাসরোধ হত্যা করা হয়েছে। হত্যার আগে তারা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে। গৃহবধূর ৭ বছর বয়সী শিশুকন্যাটি অক্ষত রয়েছে। দুর্বৃত্তরা ঘরের জিনিসপত্র তছনছ করলেও নেয়নি কিছুই। বুধবার গভীর রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমন্ডপ পূর্বপাড়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমন্ডপ পূর্বপাড়া গ্রামের মৃত পানাউল্লাহ পচার ছেলে আফতাব হোসেন (৭০) ও তার সৌদি প্রবাসী ছেলে শাহজাহান আলীর স্ত্রী রিভা আকতার (৩০)। চাঞ্চল্যকর এই জোড়া খুন ও নৃশংসতায় স্তব্ধ পুরো গ্রাম। স্থানীয়দের মাঝে এ নিয়ে ক্ষোভ ও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দুপচাঁচিয়া থানার সেকেন্ড অফিসার

আলহাজ উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে হত্যার আগে গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। এরপরও ডাক্তারি রিপোর্ট পেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। প্রতিবেশীদের বরাতে জানা যায়, শাহজাহান আলী সৌদি আরবে কাজ করেন। লক্ষ্মীমন্ডপ পূর্বপাড়া গ্রামের বাড়িতে বৃদ্ধ বাবা আফতাব উদ্দিন, স্ত্রী রিভা আকতার ও ৭ বছর বয়সী শিশু মালিহা বসবাস করেন। বুধবার রাতের কোনো একসময় ৪ দুর্বৃত্ত বাড়িতে ঢুকে শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। রিভাকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে দুর্বৃত্তরা ঘরের জিনিসপত্র তছনছ করলেও টাকা, স্বর্ণালঙ্কার বা অন্য কিছু নিয়ে যায়নি। শিশু মালিকাও ছিল অক্ষত। শিশুটির কাছ থকেই জানা গেছে বাড়িতে ৪ জন লোক ঢুকেছিল। বৃহস্পতিবার সকালে শিশু মালিহার কান্নার

শব্দে প্রতিবেশীরা ছুটে এসে শ্বশুর ও পুত্রবধূর হাত, পা ও মুখ বাঁধা লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয়দের ধারণা, হত্যার আগে তারা গৃহবধূ রিভা আকতারকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এ ঘটনাকে প্রতিশোধপরায়ণতা বলে মনে করছেন লোকজন। বৃদ্ধ আবতাবের খালাতো ভাই আমজাদ হোসেন জানান, আমার ভাই আফতাব মাদ্রাসা শিক্ষক ছিলেন। অবসর নেওয়ার পর কৃষি কাজ করতেন। চার ছেলেমেয়ের বড় শাহজাহান সৌদি প্রবাসী, এবং ছোট সিহাব পরিবার নিয়ে ঢাকায় থাকে। আমার ভাইয়ের সঙ্গে কারও বিরোধ ছিল না। জমিজমা নিয়ে কিছু মামলা-মোকদ্দমা আছে। এ কারণেও খুন হতে পারে। জিয়ানগর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান , নিহত আফতাবের কারও সঙ্গে কোনো

বিবাদ ছিল না। তিনি একজন ভালো মানুষ ছিলেন। কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা বলা মুশকিল। দুপচাঁচিয়া থানার থানার সেকেন্ড অফিসার এসআই আলহাজ উদ্দিন জানান, প্রতিবেশী নারীদের সহায়তায় সুরতহাল প্রতিবেদন করানোর সময় তারা গৃহবধূ রিভার শরীরে ধর্ষণের আলামত পেয়েছেন। এরপরও ডাক্তারি রিপোর্টে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। ওসি ফরিদুল ইসলাম জানান, সৌদি প্রবাসী শাহজাহান আলীর বাবা ও স্ত্রীকে হাত-পা ও মুখ বেঁধে এবং শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বৃদ্ধের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে ঘর থেকে কিছু লুটটাটের আলামত মেলেনি। হত্যার আগে গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এর পেছনে পূর্ব শত্রুতা, পারিবারিক বিরোধ বা চুরি-ডাকাতির বিষয় থাকতে পারে। এদিকে পুলিশ

ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন পুলিশে শিগগিরই বিশাল নিয়োগ: ১০ হাজার কনস্টেবল, শূন্যপদে ১৮০ সার্জেন্ট ছাত্রলীগ কর্মীর বাড়িতে গিয়ে হুমকি: জনতার রোষে পড়া শিবির নেতাকে পুলিশের উদ্ধার জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জাগাল ভারত কুষ্টিয়ায় এখন আমিই ওপরওয়ালা : আমির হামজা অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী ২১শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন ও স্বাধীনতার নেতৃত্বদানকারী দলকে বাধা এবং রাজাকারের নামে স্লোগান ইতিহাসকে বদলে দেবার চক্রান্ত! একুশ মানে দৃঢ় সংকল্প। একুশ মানে অন্যায়ের কাছে মাথা নত না করা ৪৫ হাজার কোটির গর্ত খুঁড়ে গেছে ইউনুস, ভরাট করবে কে? চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ