ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন
মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা
ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের
অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ
জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি
আবার ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর জাগুয়ার যুদ্ধবিমান
আবার ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান। বুধবার রাজস্থানের চুরু জেলার রতনগড় শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। ওই শহরের কাছেই ভানুদা গ্রাম। সেই গ্রামের একটি মাঠে বিমানটি ভেঙে পড়ে বলেই খবর। তবে সেনাবাহিনীর তরফে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি।
গ্রামবাসীদের দাবি, বুধবার বেলার দিকে আচমকা বিকট শব্দ শোনা যায়। প্রথমে বোঝা যায়নি, কোথা থেকে এই শব্দ এল। পরে দেখা যায় মাঠে একটি বিমান ভেঙে পড়েছে। দাউ দাউ করে জ্বলছে আগুন। ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিমানের বেশ কয়েকটি জ্বলন্ত টুকরো। ঘটনাটি নজরে আসতে স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন।
ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং পুলিশ। তবে ওই বিমানে কত
জন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। হতাহতের খবরও নিশ্চিত করা যায়নি। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি বায়ুসেনার জাগুয়ার বিমান। স্থানীয় থানার আধিকারিক রাজালদেশর কমলেশ জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে মানুষের দগ্ধ দেহাংশ মিলেছে। উল্লেখ্য, এই নিয়ে চলতি বছরেই জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ার তৃতীয় ঘটনা ঘটল। গত এপ্রিলে গুজরাতের জামনগর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সুয়ারদার গ্রামের মাঠে ভেঙে পড়েছিল দুই আসনবিশিষ্ট একটি জাগুয়ার যুদ্ধবিমান। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বিমানের পাইলট সিদ্ধার্থ যাদবের। তার আগে হরিয়ানার পঞ্চকুলায় ভেঙে পড়েছিল জাগুয়ার যুদ্ধবিমান। প্রশিক্ষণের সময় দুর্ঘটনাটি ঘটেছিল। তবে সেই ভেঙে পড়া যুদ্ধবিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন পাইলট।