টিকটকে পরিচয়-ইমোতে ভিডিও কল, অতঃপর… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫

টিকটকে পরিচয়-ইমোতে ভিডিও কল, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ |
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের পর ইমোতে ভিডিও কলে চলত কথা। ভিডিও কলের ঘনিষ্ট মুহূর্ত ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন, এ ছাড়া হাতিয়ে নেন ৮ লাখ টাকা। এমন অভিযোগে মো. শোয়াইব (৪১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল সোমবার রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে শোয়াইবকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। জসীম উদ্দিন খান বলেন, টিকটকের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে অভিযুক্ত শোয়াইবের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ইমোতে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা চলতে থাকে।

কথোপকথনের একপর্যায়ে শোয়াইব ভিডিও কলের মাধ্যমে ভুক্তভোগীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। শুধু তাই নয়, ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করে ৮ লাখ টাকা আদায় করেন শোয়াইব। পুলিশের এ কর্মকর্তা বলেন, পরে শোয়াইব আরও অর্থ দাবি করলে এবং ভুক্তভোগী তা দিতে অস্বীকৃতি জানান। এরপর তিনি ওই ভিডিও ছড়িয়ে দেন। ঘটনার পর ভুক্তভোগী গত ২৬ জুন রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ৭ গতকাল মালিবাগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু