হামাসের ৯৫ ভাগ নেতাই নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫

হামাসের ৯৫ ভাগ নেতাই নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫ |
দিন দিন ভয়াবহ হয়ে উঠছে গাজার পরিস্থিতি। উপত্যকাটির বর্তমান পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসেরই এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। বিবিসিকে বলেছেন, গাজার প্রায় ৮০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছেন তারা। পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে গ্যাং ও নতুন সশস্ত্র গোত্রভিত্তিক গোষ্ঠীর আধিপত্য। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা আরও বলেছেন, ‘আমাদের নেতৃত্বের ৯৫ শতাংশ নেতা নিহত হয়েছেন। সক্রিয় নেতারা কেউ বেঁচে নেই।’ এছাড়া পুরো অঞ্চলজুড়ে গ্যাং ও সশস্ত্র গোত্রভিত্তিক গোষ্ঠীর আধিপত্য ছড়িয়ে পড়েছে বলেও জানিয়েছেন তিনি। ওই কর্মকর্তা বলেছেন, ইসরাইলের টানা বিমান হামলায় হামাসের রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা কাঠামো প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। নিরাপত্তা কাঠামো বলতে কিছুই

আর নেই। তিনি জানিয়েছেন, হামাসের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা ভবন ‘আনসার কমপ্লেক্স’, যেখান থেকে তারা গোটা গাজা শাসন করত সেটিও লুট হয়ে গেছে। অফিসের প্রয়োজনীয় জিনিসপত্র, এমনকি খাট-গদিও লুট করেছে। উপত্যকাজুড়ে বিশৃঙ্খলার মধ্যেই গাজায় ছয়টি নতুন সশস্ত্রগোষ্ঠী গড়ে উঠেছে। দক্ষিণ গাজায় এদের প্রভাব বাড়ছে বলেও জানিয়েছেন তিনি। এসব গোষ্ঠীর একটির নেতৃত্বে আছেন ইয়াসির আবু শাবাব। যিনি এখন হামাসের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। রোববারের হামলায় আরও অন্তত ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা শহরেই নিহত হয়েছেন ৩৯ জন। এর একদিন আগে শনিবার গাজাজুড়ে ৭৮ জনের প্রাণহানি হয়েছিল। গাজায় অব্যাহতভাবে চলা হামলায় পুরো

উপত্যকা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আরও আগেই। সেখানে এখন খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। পুরো উপত্যকায় নেমে আসছে মানবিক বিপর্যয়। এর মধ্যে ত্রাণকেন্দ্রগুলোতে খাবার নিতে গিয়ে ইসরাইলি হামলার মুখে পড়ছেন সেখানকার বাসিন্দারা। সোমবার খাবার আনতে গিয়ে নতুন করে ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসলাইলি হামলায় এখন পর্যন্ত ৫৭ হাজার ৫২৩ জন নিহত ও এক লাখ ৩৬ হাজার ৬১৭ জন আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের