ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ
ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড
বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ
চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
ইরাকে সামরিক অভিযানে ৮ তুর্কি সেনা নিহত
মিথেন গ্যাসের প্রভাবে তুরস্কের আটজন সেনা নিহত হয়েছেন। উত্তর ইরাকের একটি গুহায় অনুসন্ধান চলাকালীন মিথেন গ্যাসের সংস্পর্শে তাদের মৃত্যু হয়।
সোমবার (৭ জুলাই) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (৬ জুলাই) নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে সামরিক অভিযানে নিহত এক তুর্কি সেনার দেহাবশেষ খুঁজে বের করার অভিযানের সময় এই দুর্ঘটনা ঘটে। ৎ
বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই গুহাতে মিথেন গ্যাসের সংস্পর্শে আসা আরও ১১ জন সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি।





