টেক্সাসের বন্যায় চরম বিপর্যয়, মার্কিন আবহাওয়া বিভাগের সক্ষমতা নিয়ে প্রশ্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫

টেক্সাসের বন্যায় চরম বিপর্যয়, মার্কিন আবহাওয়া বিভাগের সক্ষমতা নিয়ে প্রশ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ৮২ জনের প্রাণহানি ঘটেছে। এই প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দেশটির আবহাওয়া বিভাগের সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। অভিযোগ করা হচ্ছে, সময়মতো সঠিক পূর্বাভাস না দেওয়ার কারণেই এমন ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, জনবল সংকটের কারণে আবহাওয়া অফিস দুর্যোগের পূর্বাভাস সঠিকভাবে দিতে পারেনি, যার ফলে বাসিন্দারা আগাম প্রস্তুতির সুযোগ পাননি। এই বড় বিপর্যয়ের জন্য মার্কিন সরকারের ব্যয় কমানোর নীতি ও কর্মী ছাঁটাইকে দায়ী করা হচ্ছে। শুক্রবার থেকে টানা বৃষ্টি শুরু হয় টেক্সাস অঙ্গরাজ্যে। মাত্র এক ঘণ্টায় ২৬ ফুট পর্যন্ত বেড়ে যায় গুয়াদালুপ নদীর পানির উচ্চতা। ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রাণহানি ছাড়ায় অর্ধশতাধিক।

এই স্বল্প সময়ে কিভাবে এতো মানুষের প্রাণ গেলো তা নিয়ে উঠছে প্রশ্ন। শুনতে অবাক লাগলেও দুর্যোগের এই ক্ষয়ক্ষতির জন্য মার্কিন সরকারের ব্যয় কমানোর নীতিকেই প্রাথমিকভাবে দুষছেন অনেকে। অপচয় কমাতে সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ দেশজুড়ে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তহবিল বাতিলসহ হাজার-হাজার কর্মী ছাঁটাই করে। বিশ্লেষকদের দাবি, মূলত এ কারণেই আবহাওয়া অফিসের মতো প্রতিষ্ঠানগুলো জনবল সংকটে ভুগছে।আর এজন্যই ঠিকমতো দেওয়া যায়নি দুর্যোগের পূর্বাভাস। মার্কিন আবহাওয়া অধিদপ্তরের সাবেক প্রশাসক ড. রিক স্পিনরাড বলেন, সংশ্লিষ্টরা তাদের কাজ করেছে কিনা, এ নিয়ে আমার সন্দেহ হয়। অনেক আবহাওয়া পূর্বাভাস অফিস এখন কর্মী স্বল্পতা নিয়েই চলছে। অর্থাৎ যারা কাজ করছে তাদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। টেক্সাসে যা হচ্ছে তার

পেছনে এই কারণটা কতটা দায়ী তা নিয়ে ভাবতে হবে। আরও বলা হচ্ছে, লাগাতার বৃষ্টির কারণে পানির উচ্চতা এত দ্রুত বাড়তে পারে তা ধারণা করতে পারেননি আবহাওয়াবিদরা। কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে বিপাকে যুক্তরাষ্ট্রের ওশেনিক এন্ড অ্যাটমোস্ফেয়ারিক এডমিনিস্ট্রেশন- NOAA সহ অন্যান্য আবহাওয়া অফিসগুলো। শঙ্কা এর প্রভাবে সক্ষমতা কমবে। যা আগামী দিনগুলোতে হারিকেন, টর্নেডো, বন্যার মতো দুর্যোগের আগাম পূর্বাভাস দেওয়া কঠিন করে তুলবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের