টেক্সাসে বন্যায় মৃত বেড়ে ৭৮, নিখোঁজ ৪১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫

টেক্সাসে বন্যায় মৃত বেড়ে ৭৮, নিখোঁজ ৪১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় সবশেষ ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন। খবর বিবিসির। শুক্রবার (৪ জুলাই) শুরু হওয়া এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যার কাউন্টি। সেখানে ২৮ শিশুসহ ৬৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুয়াদালুপে নদীর তীরে অবস্থিত খ্রিস্টান গার্লস ক্যাম্প এর ১০ জন কিশোরী ও একজন পরামর্শদাতা এখনও নিখোঁজ রয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রোববার বলেন, ‘একজনও নিখোঁজ থাকলে আমরা থামবো না। সবাইকে খুঁজে বের করতে যা প্রয়োজন, তা করা হবে।’ স্থানীয় সময় শনিবার তিনি ব্যক্তিগতভাবে দুর্গত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন,

‘ছোট ছোট শিশুদের ওপর দিয়ে যা গেছে, তা সত্যিই ভয়াবহ।’ বন্যায় মৃতদের মধ্যে এখনো ক্যার কাউন্টিতে শনাক্ত না হওয়া ১৮ জন প্রাপ্তবয়স্ক ও ১০ জন শিশু রয়েছেন। এদিকে, উদ্ধারকর্মীরা এখনো কাদামাটি ও ধ্বংসাবশেষের মাঝে খুঁজে চলেছেন নিখোঁজদের। তবে তাদের কাজে বাঁধা হয়ে দাঁড়িয়েছে বিরুপ আবহাওয়া। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ঝড়ের আশঙ্কা রয়েছে। সাবেক নেভি সিল ও উদ্ধারকারী দল ‘৩০০ জাস্টিস’র স্বেচ্ছাসেবক গ্রেগ ফ্রোলিক জীবিতদের খুঁজে বের করার প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি বিবিসিকে বলেন, ক্যাম্প মিস্টিক যেখানে একসময় অবস্থিত ছিল সেখান থেকে আট মাইল দূরে নদীতে ভুক্তভোগীদের খুঁজে পাওয়ার কথা তিনি শুনেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের