অবশেষে গাজা যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিচ্ছে ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫

অবশেষে গাজা যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিচ্ছে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ |
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে, গাজা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইসরাইল একটি আলোচক দল কাতারে পাঠাচ্ছে। শনিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহু তাদেরকে আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। তবে একই বিবৃতিতে বলা হয়, গত রাতে হামাস কাতারি প্রস্তাবে কিছু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে, যা ইসরাইলের কাছে গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে সেসব পরিবর্তনের বিস্তারিত উল্লেখ করা হয়নি। অন্যদিকে, শুক্রবার হামাস জানায় যে, তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তুত করা একটি প্রস্তাবের প্রতি ‘ইতিবাচক’ সাড়া দিয়েছে। প্রস্তাবিত এই চুক্তিতে ৬০ দিনের একটি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, যা গাজায় ইসরাইলের প্রাণঘাতী হামলা বন্ধে আশার আলো দেখাচ্ছে। এখন সকলের দৃষ্টি কাতারে

অনুষ্ঠেয় এই আলোচনার দিকে, যা হয়তো এই দীর্ঘ সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুলে দিতে পারে। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় শুরু হওয়া ইসরাইলি অভিযানের নামে গণহত্যায় এখন পর্যন্ত ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের