ইসরায়েলি গুপ্তচর সন্দেহে যে মুসলিম দেশের নাগরিকদের গণগ্রেপ্তার করছে ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে যে মুসলিম দেশের নাগরিকদের গণগ্রেপ্তার করছে ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ |
গত ১৩ জুন ইরানে হামলা চালায় দখলদার ইসরায়েল। এরপর দখলদারদের সঙ্গে টান ১২দিন যুদ্ধ চলে। ওই যুদ্ধের সময় ইসরায়েল জানিয়েছিল, তারা ইরানে নিজেদের গুপ্তচরদের মাধ্যমে অনেক হামলা চালিয়েছে। যুদ্ধ শেষ হওয়ার পরপরই ইরানে ব্যাপক ধরপাকড় শুরু হয়। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আছে সন্দেহে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া প্রমাণ পাওয়ার দাবি করে বেশ কয়েকজনকে ফাঁসিতেও ঝুলিয়েছে দেশটি। এরমধ্যেই জাতিসংঘের কর্মকর্তা রিচার্ড ব্যানেট জানিয়েছেন, ইসরায়েলের গুপ্তচর সন্দেহে ইরানে বসবাসরত আফগানদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। তিনি নির্বিচার এসব গ্রেপ্তারের নিন্দা এবং মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা প্রকাশ করেছেন। শনিবার (৫ জুলাই) এক্সে এক পোস্টে বেনেট জানিয়েছেন, ইরানের পুলিশ আফগানদের গুপ্তচর হিসেবে অভিযুক্ত করছে। এছাড়া আফগানদের গ্রেপ্তারের ক্ষেত্রে

বল প্রয়োগের অভিযোগও করেছেন তিনি। যুদ্ধপরবর্তী সময়টিকে যেন ভিন্নমত দমন এবং নিপীড়ন বৃদ্ধির সুযোগ হিসেবে ব্যবহার না করা হয় সেই আহ্বান জানিয়েছেন তিনি। জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাধার পর গুপ্তচরগিরির অভিযোগে ইরানে অন্তত ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যারমধ্যে তিনজন কুর্দি রয়েছেন। ইরান থেকে ফেরত আসা কয়েকজন আফগান জানিয়েছেন, দেশটির পুলিশ তাদের গুপ্তচর অভিহিত করে বার বার আটক করছে। এদিকে ইরানে প্রায় ৩০ লাখ আফগান বাস করেন বলে ধারণা করা হয়। যাদের বেশিরভাগের কোনো বৈধ কাগজপত্র নেই। এ কারণে তারা প্রায়ই নিপীড়নের স্বীকার হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা