ফোন না ধরলে ট্রাম্প রাগ করতে পারেন: পুতিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫

ফোন না ধরলে ট্রাম্প রাগ করতে পারেন: পুতিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ |
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৃহস্পতিবার একটি ফোনালাপ নির্ধারিত ছিল। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এটাই দুই নেতার মধ্যে ষষ্ঠবারের মতো প্রকাশ্যে কথোপকথন। ট্রাম্পের সঙ্গে ফোনকলের আগে পুতিন একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলেন। সেখানে নতুন প্রকল্প নিয়ে আলোচনা চলছিল। হঠাৎই অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শক ও উপস্থাপককে উদ্দেশ করে তিনি দুঃখপ্রকাশ করেন এবং বলেন, ‘আমার এখন ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলতে হবে। দয়া করে কিছু মনে করবেন না। আমি জানি আমরা আরও কথা বলতে পারতাম, কিন্তু ওকে (ট্রাম্পকে) অপেক্ষা করানোটা বেশ বিব্রতকর, উনি রাগ করে যেতে পারেন।’ পুতিন এই মন্তব্য এমন সময় করেন, যখন ইউক্রেনে সামরিক সহায়তা

ও অস্ত্র সরবরাহ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে রাশিয়া ইউক্রেনজুড়ে হামলা জোরদার করেছে। ইউক্রেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্দ্রিই সিবিহা জানান, শুধু জুন মাসেই রাশিয়া ৫ হাজারের বেশি ড্রোন এবং শত শত ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, যার মধ্যে প্রায় ৮০টি ব্যালিস্টিক মিসাইল। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরও ট্রাম্পের সঙ্গে ফোনালাপে অংশ নেওয়ার কথা ছিল। ট্রাম্প নিজেই তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ কথা জানিয়েছিলেন। তবে ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য অনুষ্ঠান ছেড়ে ছুটে যাওয়ার বিষয়টি নজর কেরেছ। কেননা পুতিন নিজেই বিশ্বের বিভিন্ন নেতাকে প্রায়ই দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে রাখেন বলে পরিচিত। মার্চ মাসেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টেকে তিনি ফোনকল অপেক্ষা করিয়ে রাখেন। সেই ফোনালাপ শুরু হওয়ার কথা

ছিল রাশিয়ার সময় বিকাল ৪টা থেকে ৬টার মধ্যে। সেই সময় পুতিন মস্কোতে রুশ ব্যবসায়ীদের সঙ্গে একটি সম্মেলনে ব্যস্ত ছিলেন এবং তেমন কোনো তাড়াহুড়া না করেই সেখানে সময় কাটাতে থাকেন। সেই ইভেন্টে উপস্থিত রাশিয়ান ইউনিয়ন ফর ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড এন্টারপ্রেনিউরসের প্রধান আলেকজান্ডার শোখিন জানান, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পুতিনকে মনে করিয়ে দেন-ফোনকলের নির্ধারিত সময় পেরিয়ে গেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, শোখিন পুতিনকে জিজ্ঞেস করছেন তিনি দেরি করে ফেলবেন না তো, পেসকভ যে ফোনকলের সময় হয়ে গেছে সেটা মনে করিয়ে দিয়েছেন। এ সময় পুতিন হাসতে হাসতে মজার ছলে বলেন, ‘ওর কথা শুনবেন না! ওর কাজই এসব বলা,’—আর এতে উপস্থিত নেতারা হেসে ওঠেন। পুতিনের সাবেক উপপ্রধানমন্ত্রী শোখিন তখন

বলেন, ‘এখন দেখা যাক, ট্রাম্প এ ব্যাপারে কী বলেন।’ পুতিন তখনো হাস্যোজ্জ্বল জবাব দেন, ‘আমি তো ট্রাম্পের কথা বলিনি। আমি পেসকভের কথাই বলছিলাম।’ যদিও ওই ফোনালাপ ছিল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক যোগাযোগ। তবে পুতিন তৎক্ষণাৎ মস্কো ইন্টারন্যাশনাল মিউজিক হলে অনুষ্ঠিত সম্মেলন থেকে বের হননি। বরং অনুষ্ঠান শেষ করে তিনি স্থান ত্যাগ করেন বিকেল ৫টার দিকে অর্থাৎ নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের