ল্যান্ডমাইন বিরোধী চুক্তি থেকে সরে আসছে ইউক্রেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ June, ২০২৫

ল্যান্ডমাইন বিরোধী চুক্তি থেকে সরে আসছে ইউক্রেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ June, ২০২৫ |
ল্যান্ডমাইন বিরোধী চুক্তি থেকে সরে আসতে একটি ডিক্রিতে সই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি নথিতে একথা বলা হয়েছে। মনে করা হচ্ছে, ইউক্রেনের সংসদে এই বিষয় সিদ্ধান্ত নিয়ে এবং জাতিসংঘকে এই বিষয়ে অবহিত করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: ডয়চে ভেলে অন্যদিকে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য বিশ্বের অন্যান্য দেশকে অনুরোধ করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। মস্কোর ওপরে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বরা ১৮ দফার শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার পরেই এই কথা বলেন তিনি। রোববার একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘(রাশিয়ার ওপর) নিষেধাজ্ঞাকে আরও বেশি প্রাধান্য দিতে হবে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার শক্তি ক্ষয় সম্ভব।’ ইইউ এবং জি-সেভেনসহ বন্ধু দেশগুলোর সঙ্গে রাশিয়ার

ওপর ইউক্রেনের নিষেধাজ্ঞা নিয়ে একটি চুক্তিতেও সই করেছেন জেলেনস্কি। এদিকে ইউক্রেনে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তাদের ক্রমাগত বিমান হামলায় ইউক্রেন তাদের একটি এফ-১৬ ফাইটার জেট হারিয়েছে। মারা গেছেন পাইলটও। ইউক্রেনও রোববার এফ-১৬ ধ্বংসের কথা স্বীকার করেছে। ইউক্রেন জানিয়েছে, রাশিয়া সপ্তাহান্তে পাঁচশটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর ফলে তিনজন আহত হয়েছেন। বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার