অফলাইনে গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুন, ২০২৫

অফলাইনে গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুন, ২০২৫ |
গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়। তবে, এখন আপনার ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন। গুগল ম্যাপ ব্যবহার করতে আগে থেকেই ঠিকানা সেভ করে রাখতে হবে। তারপরই আপনি ঠিকানা খুঁজতে পারবেন। এ ফিচার তখনই কাজে লাগবে যখন আপনি কোনো রিমোট জায়গায় যাবেন। আর সেখানে যদি নেটওয়ার্কের সমস্যা থাকে। সেভ করে রাখা সেই ম্যাপের সাহায্যে নেভিগেশন ব্যবহার করতে পারবেন। এরপর সেখানকার ডিরেকশন পেয়ে যাবেন। এমনকি ডাউনলোড করে রাখা সেই ম্যাপ থেকে লোকেশন সার্চও করতে পারবেন। তবে গুগল ম্যাপ সেখানে রিয়েল-টাইম ট্রাফিক ডিটেল, হাঁটা বা বাইসাইক্লিংয়ের ডিরেকশন

বা বিকল্প রাস্তার সন্ধান সেখানে দেখাবে না। চলুন তবে জেনে নেওয়া যাক কীভাবে অফলাইনে ব্যবহারের জন্য গুগল ম্যাপ ডাউনলোড করবেন- প্রথমে আপনার ফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি খুলুন। সেখানে ডান দিকের ঠিক কর্নারে থাকা আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন। এবার অফলাইন ম্যাপে ট্যাপ করুন। ‘সিলেক্ট ইওর ওন ম্যাপ’ অপশনে ট্যাপ করুন। অপশনের ভেতরে ঢুকে যে এলাকার ম্যাপ ডাউনলোড করতে চান, সেটি সিলেক্ট করুন। এবার ডাউনলোড অপশনে ট্যাপ করুন। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে, অফলাইনে যে ম্যাপ আপনি ফোনে ডাউনলোড করলেন, তা আপনাকে আপনারই এলাকারই কিছু নতুন রুট দেখাতে পারবে। অফলাইন ম্যাপ কিন্তু একসময় পরে এক্সপায়ার হয়ে যায়। তাই দ্রুত ডাউনলোড করা সেই

ম্যাপটি আপডেট করে নিতে হবে। ১৫ দিনের মধ্যেই অফলাইন ম্যাপ এক্সপায়ার হয়ে যায়। আর এক্সপায়ার হওয়ার পর গুগল ম্যাপ সেই এরিয়া স্বয়ংক্রিয়ভাবে আপডেট করে দেয়, যদি আপনার ডিভাইসটিতে ওয়াইফাই সংযোগ থাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার ওষুধ ও পর্যটনসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী নিউজিল্যান্ড তনুর পোশাকে মিলল আরেকজনের রক্ত ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন আমিরাতে হামলার পর বাড়ল তেলের দাম পাসপোর্ট অফিসে ঘুসের ‘চ্যানেল মাস্টার’, মাসে কোটি টাকার ভাগবাঁটোয়ারা দেড় মাসের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের বাজার ১১৯ কোটি টাকা আত্মসাৎ, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ গ্রেফতার হরমুজ প্রণালি ব্যবস্থাপনায় নতুন সংস্থার নাম ঘোষণা করল ইরান মুমিনুলের রেকর্ড ভাঙলেন মুশফিক আইপিএলে কোহলির নতুন রেকর্ড ওটিটিতে মুক্তি পেল বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ‘রঙবাজার’ বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানিতে চাকরি, বেতন ৪২ হাজার অন্যের সুখে খুশি হোন— তবেই আপনার জীবনেও খুলবে রহমত ও বরকতের দরজা জাবিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, গালাগাল ও হুমকির অভিযোগ পঞ্চাশোর্ধ্ব নারীদের ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকি বেশি গুগলের ফ্রি ১৫ জিবি স্টোরেজ বন্ধ হওয়ার খবরটি কি সত্য? বাংলাদেশে আন্তর্জাতিক মানের হালাল ট্যুরিজম গড়ে তোলার আশাবাদ নারী নেতৃত্ব হারাম বলে কী টিভি এডিটরস কাউন্সিলে জায়গা হয়নি নাজনীন মুন্নী?