প্রবাসীদের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল, সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুন, ২০২৫
     ৮:৩৬ পূর্বাহ্ণ

প্রবাসীদের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল, সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৫ | ৮:৩৬ 118 ভিউ
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ বিভিন্ন দেশে কারাগারে আটক প্রবাসী বাংলাদেশিদের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল করেছেন বিদেশফেরত প্রবাসীরা। তবে পুলিশের বাধার মুখে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়ে আটকে যায়। পরে বিক্ষোভকারীরা সেখানে অবস্থান নেন। এই কর্মসূচিতে অংশ নেওয়া প্রবাসীরা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, সংযুক্ত আরব আমিরাতের আল সদর কারাগারে ২৫ জনসহ সৌদি আরব ও অন্যান্য দেশে আটক প্রবাসীদের মুক্তির জন্য সরকার কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। তারা দাবি করেন, পূর্ববর্তী শেখ হাসিনার সরকার বিদেশে সাজাপ্রাপ্ত দুই বাংলাদেশিকে ক্ষতিপূরণের টাকা দিয়ে দেশে ফিরিয়ে

এনেছিল। কিন্তু বর্তমান সরকার জুলাই আন্দোলনে সংহতি জানানোর কারণে শত শত প্রবাসী বিদেশে কারাগারে আটক থাকলেও তাদের মুক্তির জন্য কোনো উদ্যোগ বা খোঁজখবর নিচ্ছে না। মিছিলে অংশ নেওয়া একজন প্রবাসী বলেন, “আমরা আমাদের ভাই-বোনদের মুক্তির জন্য সরকারের কাছে সাহায্য চাইছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছি না। শেখ হাসিনার সরকার প্রবাসীদের জন্য পদক্ষেপ নিয়েছিল, কিন্তু বর্তমান সরকারের উদাসীনতায় আমরা হতাশ।” এদিকে, সংযুক্ত আরব আমিরাতে বৈষম্যবিরোধী আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করার কারণে গ্রেফতার হওয়া ১৮৮ জন প্রবাসীকে ক্ষমা করে মুক্তি দেওয়া হয়েছে, যার মধ্যে অনেকে ইতোমধ্যে দেশে ফিরেছেন। তবে এখনও ২৫ জন আবুধাবির কারাগারে আটক রয়েছেন। বিক্ষোভকারীরা এই প্রবাসীদের মুক্তির জন্য প্রধান

উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন। এক প্রবাসী নেতা বলেন, “আমাদের দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। কিন্তু তাদের এই দুর্দশার সময় সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা চাই সরকার অবিলম্বে পদক্ষেপ নিয়ে আটক প্রবাসীদের মুক্তি নিশ্চিত করুক।” প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত ৩ সেপ্টেম্বর জানিয়েছিলেন, ড. ইউনূস সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে ৫৭ জন প্রবাসীর ক্ষমা নিশ্চিত করেছেন। তবে বিক্ষোভকারীদের দাবি, এরপরেও অনেক প্রবাসী বিভিন্ন দেশে কারাগারে রয়েছেন, এবং তাদের মুক্তির জন্য আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। বিক্ষোভকারীরা ‘জুলাই প্রবাসী যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি, পুনর্বাসন, এবং ন্যায়বিচারের দাবি জানিয়ে তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। তারা বলছেন, সরকার যদি তাদের দাবি না

মানে, তবে তারা আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা