এক যুগ পর আবার একসঙ্গে দেব-শুভশ্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৫

এক যুগ পর আবার একসঙ্গে দেব-শুভশ্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৫ |
টলিউডের অন্যতম সফল জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি। তারা একসঙ্গে উপহার দিয়েছেন ‘চ্যালেঞ্জ’, ‘দুজনে’, ‘রোমিও’সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা। এক সময় তাদের রোম্যান্স ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট। মাঝে প্রায় ১০টা বছর কেটে গেছে। এর মাঝে একসঙ্গে কোনো কাজ করেননি দেব-শুভশ্রী। অবশেষে ফিরছে দেব-শুভশ্রী। কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘ধূমকেতু’ দিয়ে ১৪ আগস্ট বড় পর্দায় আসবেন তাঁরা। গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় খবরটি জানিয়েছেন দুজনেই। ২০১৫ সালের অক্টোবর মাসে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। প্রেম ভাঙার পরেই ‘ধূমকেতু’-সিনেমায় কাজ করতে রাজি হয়েছিলেন তাঁরা। যার অন্যতম কারণ ছিল এটির গল্প। তবে নানা জটিলতায় তা আর তখন মুক্তি পায়নি। সেই ভিডিওতে দেব-শুভশ্রীর দেখা মেলে ঠিকই, তবে একসঙ্গে

দু‘জনের দেখা মেলেনি। তাঁরা বার্তাও দিলেন দর্শকদের। সেখানে দেব ও শুভশ্রী কাট টু কাট শটে বলেন, ‘১২ বছর পর আবার আমরা একসঙ্গে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ধূমকেতু। আর অপেক্ষা নয়, দেখা হচ্ছে সকলের সঙ্গে বড় পর্দায়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর