কেন আলিয়ার কাছ থেকে করণকে চুরি করতে চান ওয়ামিকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৫
     ৭:১১ অপরাহ্ণ

কেন আলিয়ার কাছ থেকে করণকে চুরি করতে চান ওয়ামিকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৫ | ৭:১১ 147 ভিউ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের যাত্রা শুরু হয়েছিল ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ সিনেমা দিয়ে। এরপর একের পর এক সিনেমা করে পরিচিতি পেয়েছেন তিনি। ‘হাইওয়ে’, ‘রাজি’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র মতো সিনেমায় নজরকাড়া অভিনয় দিয়ে মাত্র কয়েক বছরেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এ অভিনেত্রী। তবে এ উত্থানের পেছনে নেপথ্যে বড় অবদান রয়েছে পরিচালক করণ জোহরের। এ নিয়ে রয়েছে বড় বিতর্ক বলিপাড়ায়। এ আলোচনা নতুন নয়; এর আগেও ঐশ্বরিয়া রাই থেকে সোনাক্ষী সিনহা—বহু বলিউড তারকা প্রকাশ্যে স্বীকার করেছেন— আলিয়ার ক্যারিয়ারে বড় অবদান রয়েছে করণ জোহরের। এবার একই প্রসঙ্গে ব্যতিক্রমী মন্তব্য করলেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ওয়ামিকা বলেন, আমার যদি আলিয়ার কাছ থেকে কিছু

চুরি করতে হয়, তবে আমি করণ জোহরকে চুরি করব। তিনি বলেন, তার মতো একজন সমর্থক জীবনে থাকাটা ভীষণ জরুরি, যিনি সব সময় পাশে থাকবেন। করণ জোহর আলিয়ার জীবনে সে রকমই একজন মানুষ বলেও জানান এ অভিনেত্রী। শুধু করণ জোহরই নন; ওয়ামিকা আরও বলেন, তিনি অনন্যা পান্ডের ত্বক, কৃতি শ্যাননের উচ্চতা, কীর্তি সুরেশের নম্রতা, বরুণ ধাওয়ানের এনার্জি এবং শাহরুখ খানের স্টারডামও চুরি করতে চান। যদিও সবটাই নিছক মজার ছলেই বলেছেন অভিনেত্রী। ওয়ামিকার এই বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। কেউ কেউ ঐশ্বরিয়া রাইয়ের পুরোনো মন্তব্য মনে করিয়ে দিয়েছেন। আবার অনেকে ওয়ামিকাকে সাহসী বলেও প্রশংসা করেছেন। তবে কেউ কেউ মনে করছেন, আলিয়া এ মন্তব্য একেবারে

সহজভাবে নেবেন না। যদিও আলিয়ার সমর্থকরাও এ কথা শুনে চুপ থাকেননি। তারা বলেছেন, করণ জোহর না থাকলেও আলিয়া বলিউডে আসতেন। কারণ পরিচালক মহেশ ভাটের কন্যা বলে কথা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিল্প ভবন ধস কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা চার মামলায় জামিন হলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির! ১১ মার্চ: বঙ্গবন্ধুর আহ্বানে অচল হয়েছিল পাকিস্তানি শাসনযন্ত্র সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রকল্পকে বলা হয়েছিল ‘দেশ বিক্রি’, সেই পাইপলাইনই আজ জ্বালানির শক্ত ভিত্তি বিএনপি ক্ষমতা নিলেই দানবীয় হয়ে ওঠে পুলিশ তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে