৪০০ আসনের হলে তাণ্ডব’র টিকিট বিক্রি মাত্র ২টি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুন, ২০২৫

৪০০ আসনের হলে তাণ্ডব’র টিকিট বিক্রি মাত্র ২টি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ |
লক্ষ্মীপুর আলেকজান্ডার ইউনিয়নে বানী সিনেমা হলের দায়িত্বে রয়েছেন মো.বাসার। সিনেমা হলের সংকটকালীন সময়ে তিনি হলটি ভাড়া নিয়ে চালাচ্ছিলেন। গত ঈদুল ফিতরে শাকিব খানের ‘বরবাদ’ প্রদর্শন করে বেশ লাভের মুখ দেখেছিলেন এই হল ব্যবসায়ী। ঈদুল আজহায় অনেক আশা নিয়ে উচ্চ রেন্টালে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমা প্রদর্শনের জন্য নেন বাসার। কিন্তু ঈদের দিন থেকেই টিকিট সেল একদমই নেই। ৪০০ সিটের আসনের হলে ঈদের দিন সব শো মিলিয়ে ২৭০ টির মতো টিকিট বিক্রি হয়েছিল। পরদিন থেকেই দর্শক খরায় পড়েছে শাকিব খানের ‘তাণ্ডব’। শনিবার (১৪ জুন) বেলা ১২ টার শোতে ৪টি টিকিট ৬০০ টাকায় এবং বিকেল ৩ টার শোতে ২টি টিকিট ৩০০ টাকায় বিক্রি হয়েছে।

সন্ধ্যার শোতে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো টিকিট বিক্রি হয়নি। কেন দর্শক নেই জবাবে বাসার বলেন, এই সিনেমায় দর্শক মজা পাচ্ছে না। দর্শক সিনেমা দেখে হতাশ। বরবাদে অনেক টাকা লাভ করেছিলাম। এখন সেই লাভের টাকা বাদেও বাড়ি থেকে টাকা দিয়ে ক্ষতিপূরণ করতে হবে। একদম ‘তাণ্ডব’ চালিয়ে অনেক টাকা লোকসান হয়ে গেছে। তিনি বলেছিলেন, দর্শক সিনেমাটি একদমই পছন্দ করছে না। এই তো খানিক আগে দেখলাম ‘তাণ্ডব’ হলের সামনে বসে মানুষ মোবাইল ফোনে দেখছে। সিনেমা পাইরেসি হওয়ার কারণেও যে কয় টাকার টিকিট বিক্রি করতে পারতাম সেটাও আর হবে না। আক্ষেপ করে বাসার বলেন, সারা বছর সিনেমা হলে লস দিতে হয়। ঈদের সময় কিছু টাকা আয়

হয়। এবার আর সেটাও হলো না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ দিন বন্ধ থাকবে স্থলবন্দরে আমদানি-রপ্তানি পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে ইরান ১১ দেশকে নিয়ে বিশাল সামরিক মহড়ার ঘোষণা ভারতের ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ‘এরিয়া ৫১’এ ভয়ঙ্কর কাঁপন প্রাইজবন্ডের ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ চলবে: ট্রাম্প একাত্তরের রণাঙ্গনে মুজিব বাহিনী: বিকৃত ইতিহাসের বিপরীতে দালিলিক সত্য শেখ হাসিনার অবিস্মরণীয় অবদান, পরমাণু যুগে বাংলাদেশ: মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী ৫০১ প্রকৌশলীর অভিনন্দন ধাপে ধাপে মাশুল-ভাড়া বৃদ্ধি, আমদানি-রপ্তানিতে ব্যয়বৃদ্ধি: ভোক্তার নাভিশ্বাস চরমে নিখোঁজের ১২ ঘণ্টা পর জলাশয়ে মিলল রোহিঙ্গা গৃহবধূর নিথর দেহ ‘কুমির কীভাবে বাংলাদেশি, ভারতীয়কে আলাদা করবে?’ ধানপচা গন্ধে ভারী হাওরের বাতাস অস্থিরতার শঙ্কার মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো কী করছে হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ বাংলাদেশি লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকের বেশি ব্যাংক নতুন জোটে যোগ দিতে বিদেশি সরকারদের চাপ দেবে মার্কিন দূতাবাস ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প ‘৫০০ টাকা আয় করে ১২০০ টাকা খরচে বিচার চাইতে হয়’ ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনা প্রবল: মার্কিন সিনেটর পুরোনো ভোজ্যতেল নতুন দামে বিক্রি