আসামে দাঙ্গা রুখতে দুর্বৃত্ত দেখামাত্র গুলির নির্দেশ মুখ্যমন্ত্রীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুন, ২০২৫

আসামে দাঙ্গা রুখতে দুর্বৃত্ত দেখামাত্র গুলির নির্দেশ মুখ্যমন্ত্রীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ |
ভারতের আসামে সাম্প্রদায়িক দাঙ্গা রুখতে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। নিরাপত্তা বাহিনীকে তিনি নির্দেশ দিয়েছেন, যারা মন্দির অপবিত্র করেছে, তারা রেহাই পাবে না। দুষ্কৃতিদের দেখামাত্র যেন গুলি চালানো হয়। হনুমান মন্দিরে গরুর মাংস ফেলাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তি চরম আকার নিয়েছে রাজ্যের ধুবরি এলাকায়। গতকাল শুক্রবার ওই এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এর পর তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ধুবরি গিয়েছিলাম। নিরাপত্তাবাহিনীকে স্পষ্ট নির্দেশ দিয়েছি– আমাদের মন্দির, নামঘর ও পবিত্র স্থানগুলোকে জিরো টলারেন্স নীতি অবলম্বনের। যারা ধুবরির হনুমান মন্দিরের গোমাংস ফেলেছে, তাদের কোনোভাবে রেহাই দেওয়া হবে না।’ মুখ্যমন্ত্রী লেখেন, ‘একটি বিশেষ গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে, যাদের লক্ষ্য আমাদের মন্দিরগুলো

ধ্বংস করা। আমরা দেখামাত্র গুলি করার নির্দেশ জারি করেছি।’ এক্স হ্যান্ডেলে আরেক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, ‘এবার ঈদে কিছু অসামাজিক লোকজন ধুবরির হনুমান মন্দিরে গোমাংস ফেলার মতো ঘৃণ্য ও নিন্দনীয় অপরাধ করেছে। পরবর্তী ঈদে যদি প্রয়োজন পড়ে, আমি নিজে দাঁড়িয়ে থেকে মন্দির পাহারা দেব।’ গত ৮ জুন ধুবরিতে সাম্প্রদায়িক হিংসার সূত্রপাত হয়। শহরের এক মন্দিরে গোমাংস ছুড়ে ফেলার ঘটনায় রাস্তায় নামেন স্থানীয়রা। পুলিশ টিয়ার গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ধুবরির ডেপুটি কমিশনার দিবাকর নাথ জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। অশান্তি রুখতে সংবেদনশীল এলাকায় শান্তিরক্ষা কমিটি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা