অপ্রতিরোধ্য ইরান, ইসরায়েলের কোনো ওষুধই কাজে আসছে না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৫

অপ্রতিরোধ্য ইরান, ইসরায়েলের কোনো ওষুধই কাজে আসছে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ |
ইসরায়েলের হামলার জবাবে মুহুর্মুহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। সব বাধা ও প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে একের পর এক আঘাত হেনে যাচ্ছে তারা- গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঘাঁটি। এবার ইরান ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সম্পূর্ণরূপে চুরমার করে দিয়েছে এবং গুঁড়িয়ে দিয়েছে দেশটির প্রতিরক্ষা সদর দপ্তরও। শনিবার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে ইরানি মিসাইল- যে এলাকায় রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরসহ আরও অনেক সামরিক স্থাপনা। ১৯ সেকেন্ডের সেই ভিডিও ক্লিপে আরও প্রকাশিত হয়েছে যে, ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি

ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তা ব্যর্থ হয়। ক্ষেপণাস্ত্রটি আয়রন ডোমকে বিদ্ধ করে সরাসরি আঘাত হানে প্রতিরক্ষা সদর দপ্তর ভবনটিতে। ক্লিপটি শুরু হয় প্রকাণ্ড শব্দে বের হওয়া এক টানা আলো ও অগ্নিগোলক দিয়ে। তারপর বিস্ফোরণের সাথে সাথে ভবনটি কেঁপে ওঠে। এর পেছনে তেলআবিবের কিরিয়া এলাকার মার্গানিত টাওয়ারটি স্পষ্ট দেখা যায়, যা আইডিএফ সদর দপ্তরের ঠিক পাশেই অবস্থিত। বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা আবারও প্রকাশ করেছে যে, ইরানে রয়েছে আধুনিক ও সুসংগঠিত সামরিক ক্ষমতা, যা যে কোনো হুমকির জবাব দিতে সক্ষম। অপর দিকে, ইসরায়েলের পক্ষে এই হামলা ঠেকানো ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে। ইরানে ইসরায়েলের হামলাইরানের পালটা হামলাঅপ্রতিরোধ্য ইরানআয়রন ডোমবিমান প্রতিরক্ষা ব্যবস্থা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা