মে মাসে সড়কে নিহত ৬১৪, ৪১% মোটরসাইকেলে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৫

মে মাসে সড়কে নিহত ৬১৪, ৪১% মোটরসাইকেলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ |
মে মাসে ৫৯৭ সড়ক দুর্ঘটনায় ৬১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ১৯৬ জন। এ সময় ২৩৩ মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫৬ জন নিহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৯.০২ শতাংশ, নিহতের ৪১.৬৯ শতাংশ। আর মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ২০১ জন, যা মোট আহতের ১৬ দশমিক ৮০ শতাংশ। গতকাল বৃহস্পতিবার বেসরকারি সংগঠন যাত্রী কল্যাণ সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মে মাসে রেলপথে ৪৮ দুর্ঘটনায় ৩৫ জন নিহত হয়েছেন। একই মাসে নৌপথে সাত দুর্ঘটনায় ৯ জন মারা গেছেন। ১০ জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌপথে ৬৫২ দুর্ঘটনায় ৬৫৮ জন নিহত হয়েছেন। সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ মনিটর করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মে মাসে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩৯ সড়ক দুর্ঘটনায় ১৪৮ জন নিহত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম ৩০ দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের ১৫৪ চালক, ১০৩ পথচারী, ৬৭ পরিবহন শ্রমিক ও ৯২ শিক্ষার্থী ছিলেন। নিহতদের মধ্যে ৮৮ নারী এবং ৫৮ শিশু। দুর্ঘটনায় সম্পৃক্ত ৯৪৫টি যানবাহনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি জানিয়েছে, দুর্ঘটনায় পতিত যানবাহনের মধ্যে সর্বোচ্চ ২৯ দশমিক ৪১ শতাংশ মোটরসাইকেল। ২২ দশমিক ৫৩ শতাংশ ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও

লরি। ১২ দশমিক ৪৮ শতাংশ বাস। ১৪ দশমিক ১৭ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক। দুর্ঘটনার ৪৯ দশমিক ০৭ শতাংশ গাড়িচাপা দেওয়ায় ঘটেছে। ২৪ দশমিক ৯৫ শতাংশ মুখোমুখি সংঘর্ষে ঘটেছে। যাত্রী কল্যাণ সমিতি এসব দুর্ঘটনার কিছু কারণ তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে সড়ক-মহাসড়কে দু-তিন চাকার যানের অবাধ চলাচল। সাইন বা রোড মার্কিং, সড়কবাতি না থাকা। টার্নিং চিহ্ন না থাকা। সড়কে নির্মাণ ত্রুটি, যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা। উল্টো পথে যানবাহন চালানো, সড়কে চাঁদাবাজি ও পণ্যবাহী যানে যাত্রী পরিবহন। অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি এবং চালকের অতিরিক্ত কর্মঘণ্টাকে দায়ী করা হয়েছে। এসব পর্যবেক্ষণের ভিত্তিতে দুর্ঘটনা প্রতিরোধে কিছু

সুপারিশ করেছে সমিতি। এর মধ্যে রয়েছে– মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা আমদানি ও নিবন্ধন বন্ধ করা। সড়কে রাতে আলোর ব্যবস্থা করা। দক্ষ চালক তৈরি এবং ডিজিটাল পদ্ধতিতে যানবাহনের ফিটনেস সনদ দেওয়া। আলাদা লেনের ব্যবস্থা করা। সড়কে চাঁদাবাজি বন্ধ করা, চালকদের বেতন ও কর্মঘণ্টা নিশ্চিত করা। সড়ক পরিবহন আইন ডিজিটাল পদ্ধতিতে প্রয়োগ করা। মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসহীন যানবাহন নষ্ট করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রেকর্ড দামে বিক্রি হলো মুঘলদের ‘সুপার কম্পিউটার’, যেসব কাজে ব্যবহার হতো এটি হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে যা বলল জার্মানি ও ন্যাটো সৌদি আরবে পৌঁছেছেন ৪৩ হাজার ৭৭৩ বাংলাদেশি হজযাত্রী বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক কর্মী ছাঁটাই করে এআই ব্যবহার অবৈধ ঘোষণা করল চীনা আদালত মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির লাশ খুঁজে পেলেন জেলে অনন্যা অতীত, নতুন প্রেমে আদিত্য আলোচনার জন্ম দিয়েছে সাবেক আর্জেন্টাইন তারকার ভাইরাল ছবি হাওড়ে কৃষকের স্বপ্নভঙ্গ শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’র শুটিং পা দেখেই ধরা পড়বে হার্টের বিপদ, যেভাবে বুঝবেন সতর্ক সংকেত প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা চীনা মুদ্রার কাছে কোণঠাসা মার্কিন ডলার প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে তনু হত্যা মামলার জট খুলছে আরও ৪ জেলায় বন্যার আভাস পরমাণু আলোচনার আগেই হরমুজ প্রণালি খুলে দিতে চায় ইরান থানায় ডেকে নারীর কাছে ঘুস নেওয়ায় ওসি ক্লোজড যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা