ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি
ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি
টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা
মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে
কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড
জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন
খোঁজ মিলল সেই ডিজিএমের, কোথায় ছিলেন তিনি
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে নিখোঁজ জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমানের সন্ধান মিলেছে। রোববার (৬ জুলাই) সকালে তিনি বাসায় ফিরেছেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন সাংবাদিকদের তথ্যটি নিশ্চিত করেন।
মুশফিকুরের পরিবারের বরাত দিয়ে ওসি সাজ্জাদ বলেন, কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন ডিজিএম মুশফিকুর রহমান। ভুল করে বাসায় মোবাইল ফোন রেখে তিনি বের হয়েছিলেন।
এর আগে তার সন্ধান চেয়ে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে ভুক্তভোগীর পরিবার।
পরিবার পুলিশকে জানায়, শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২টার পর জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে খিলক্ষেতের পূর্ব নামাপাড়ার নিজ বাসা থেকে বের হন মুশফিকুর রহমান। ওই সময় তিনি সঙ্গে নিজের মুঠোফোন না নিয়েই বের হয়েছিলেন। এরপর থেকে আর বাসায়
ফেরেননি। পরে সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে, বাসার পাশের মসজিদেও জুমার নামাজ পড়েননি মুশফিকুর রহমান। সন্ধান পাওয়ার আগেই খিলক্ষেত থানা পুলিশ এর সত্যতা পায়। ওসি সাজ্জাদ হোসেন জানান, মুশফিকুর রহমান নামাজ আদায়ের কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন। তবে তিনি মসজিদে যাননি, এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।