লোহিত সাগরে মালবাহী জাহাজে হামলা চালিয়ে ডুবানোর দাবি বিদ্রোহীদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫

লোহিত সাগরে মালবাহী জাহাজে হামলা চালিয়ে ডুবানোর দাবি বিদ্রোহীদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫ |
লোহিত সাগরে একটি মালবাহী জাহাজে হামলা চালিয়ে সেটি ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। গুলি, রকেট ও দূরনিয়ন্ত্রিত বিস্ফোরকভর্তি নৌকা ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। খবর রয়টার্সের। জাহাজটির গ্রিক মালিকানা প্রতিষ্ঠান স্টেম শিপিং রয়টার্সকে বলেছে, জাহাজটি সত্যি ডুবে গেছে কি না, তা তারা এখনো নিশ্চিতভাবে বলতে পারছে না। রয়টার্সও তাৎক্ষণিকভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। হুথি বিদ্রোহীরা বলছেন, গত রোববারে এই হামলা হয়েছে। তারা লাইবেরিয়ার পতাকাবাহী ম্যাজিক সিজ নামের জাহাজে হামলা চালিয়েছেন এবং জাহাজে থাকা ১৯ নাবিককে নিরাপদে নেমে যেতে দিয়েছেন। স্টেম শিপিং কোম্পানি রয়টার্সকে বলেছে, ওই জাহাজের পাশ দিয়ে যাওয়া আরেকটি বাণিজ্যিক জাহাজ সব নাবিককে উদ্ধার করে জিবুতির উদ্দেশে রওনা করে। সংযুক্ত

আরব আমিরাত কর্তৃপক্ষ এর আগে গতকাল বলেছে, লোহিত সাগরে হামলার কবলে পড়ার পর জাহাজটি থেকে সাহায্য চেয়ে বিপদ সংকেত দেওয়া হয়েছিল। আর সেই সংকেত পাওয়ার পর এডি পোর্টস গ্রুপের মালিকানাধীন সাফিন প্রিজম নামের একটি জাহাজ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় এবং সফলভাবে ২২ আরোহীর সবাইকে উদ্ধার করে। এর আগে স্টেম শিপিংয়ের প্রতিনিধি মাইকেল বুদোরোগলু বলেন, হামলার পর ম্যাজিক সিজ জাহাজটিতে পানি ঢুকতে শুরু করে এবং তা ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়ে। জাহাজটি চীন থেকে লোহা ও সার নিয়ে তুরস্কের দিকে যাচ্ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর