চাঁদার টাকাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, অতঃপর… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫

চাঁদার টাকাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫ |
মিরপুরে আওয়ামী লীগ নেতার পরিবারের ওপর হামলা চালিয়ে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে ছাত্রদলসহ চার নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ ও র‍্যাবের যৌথ দল। ভুক্তভোগী জাহানারা ইসলাম (৫০) মিরপুর মডেল থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, তিনি ও তার স্বামী সিরাজুল ইসলাম রনি রাজধানীর মিরপুরের পশ্চিম মনিপুর এলাকার প্রতীক ভিলায় বসবাস করেন। রোববার (৬ জুলাই) রাত ১০টার দিকে মিরপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাবিদ আহমেদ আনোয়ার (৩৫), সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মিন্টু (৩৫), মো. রতন মিয়া (৩৪), মো. ইসমাইল হোসেন (২৪) এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জন তার বাসায় গিয়ে কলিংবেল বাজায়। দরজা

খোলার সঙ্গে সঙ্গে আসামিরা বাসায় ঢুকে জাহানারা ইসলাম ও তার স্বামীকে জিম্মি করে। তারা হুমকি দিয়ে বলেন, ‘তুই আওয়ামী লীগ করিস, ফ্যাসিস্ট সরকারের লোক, তোকে পুলিশ দিয়ে ধরাইয়া দিব।’ এরপর প্রাণনাশের ভয় দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। প্রথমে ভয়ে বাসায় রাখা ২০ হাজার টাকা তুলে দেন ভুক্তভোগীরা। এরপর চতুর্থ তলার এক প্রতিবেশীর কাছ থেকে ৩ লাখ টাকা ধার নিয়ে আসামিদের দেন। তাতেও সন্তুষ্ট না হয়ে আরও টাকা দাবি করে সন্ত্রাসীরা। পরে জাহানারা ইসলাম ও তার স্বামী বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা এবং ছেলেমেয়ের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করে আসামিদের বিভিন্ন বিকাশ নাম্বারে পাঠান। এভাবে মোট ৫ লাখ

টাকা আদায় করে রাত ১০টা থেকে রাত ৩টা পর্যন্ত বাসায় অবস্থান করে ভয়ভীতি দেখায়। এরপর বাসা থেকে বের হওয়ার সময় মিরপুর মডেল থানা পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা চাঁদাবাজির বিষয়টি স্বীকার করে। তাদের হেফাজত থেকে ১৬ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ‘আমরা আসামিদের চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছি। আসামি যে দলেরই হোক, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।’ এদিকে ঘটনার পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল থেকে মঙ্গলবার (৮ জুলাই ) প্রেস বিজ্ঞপ্তি জারি

করে অভিযুক্ত দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মিরপুর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মিন্টু এবং যুগ্ম আহ্বায়ক তাবিদ আহমেদ আনোয়ারকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’ এই নির্দেশনা দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো. রবিন খান এবং সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম