চট্টগ্রামে কাস্টম হাউস ও ইউরেকা ভবনে আগুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫

চট্টগ্রামে কাস্টম হাউস ও ইউরেকা ভবনে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫ |
চট্টগ্রামে কাস্টম হাউসে ও নগরের জামালখানস্থ ইউরেকা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা তাৎক্ষণিক জানা যায়নি। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কাস্টম হাউসের দ্বিতীয় তলার লং রুমে (শুল্কায়ন কক্ষ) এসি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই লং রুমে হুড়োহুড়ি শুরু হয় এবং সিএন্ডএফ এজেন্ট ও কাস্টমস কর্মকর্তারা দ্রুত বেরিয়ে আসেন। ফলে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। কাস্টমসের এক কর্মকর্তা বলেন, ‘দ্বিতীয় তলার একটি কক্ষে এসি বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে। তবে সবাই নিরাপদে সরে যেতে পেরেছে।’ অগ্নিকাণ্ড নিভে গেলেও ধোঁয়ায় আচ্ছন্ন লং রুমে কাজ করা সম্ভব হচ্ছে না। ফলে শুল্কায়নসহ অন্যান্য কার্যক্রম

সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে নগরের কোতোয়ালী থানার জামালখানস্থ ইউরেকা ভবনের সপ্তম তলায় আগুন খবর পায় ফায়ার সার্ভিস। তথ্যটি নিশ্চিত করে সংস্থাটির বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মেহেদী জানান, দুপুর ১২টা ৩৫ মিনিটে জামালখান ইউরেকা ভবনের সপ্তম তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু