ভারতের না, বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, দল ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫

ভারতের না, বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, দল ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫ |
ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরের কথা থাকলেও মোদি সরকারের অনিহার কারণে সেটা আর হচ্ছে না। তবে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ম্যান গ্রিনরা। তিন ম্যাচের আসন্ন এ সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন সিরিজে পাকিস্তানের অধিনায়ক হিসেবে থাকছেন অলরাউন্ডার সালমান আলি আঘা। তবে চোটের কারণে দলে নেই নিয়মিত সহ-অধিনায়ক শাদাব খান এবং পেসার হারিস রউফ। দলের সবচেয়ে উল্লেখযোগ্য চমক হল সালমান মির্জা। পিএসএলের নবম আসরে লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। মাত্র ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে নির্বাচকদের নজরে পড়েছেন এই পেসার। তার গড় ছিল ১৫.০০ আর ইকোনমি রেট ৯.৬৪। এদিকে এবারের সিরিজেও

পাকিস্তানের স্কোয়াডেই থাকছেন না তিন সিনিয়র ক্রিকেটার। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদিকে এবারও টি-টোয়েন্টি দলে বিবেচনা করা হয়নি। পাকিস্তান দল ১৬ জুলাই বাংলাদেশে পৌঁছাবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২০ জুলাই। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই, সবগুলোই মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে। এ বছরের মে মাসেই নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল পাকিস্তান। এবার ঢাকায় মুখোমুখি হচ্ছে দুই দল। পাকিস্তান স্কোয়াড : সালমান আলি আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক),

সাইম আয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল