‘চেয়ারম্যানের ডিকলারের পরই সবাই হামলা চালায়’, ভিডিওতে বললেন বেঁচে যাওয়া তরুণী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫

‘চেয়ারম্যানের ডিকলারের পরই সবাই হামলা চালায়’, ভিডিওতে বললেন বেঁচে যাওয়া তরুণী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫ |
শিমুল চেয়ারম্যান ডিকলার (ঘোষণা) দিয়ে দিছে ওদের মাইরা ফালা, ২০ মামলা হলেও আমি দেখবো’ মুরাদনগরে মব সন্ত্রাস তৈরি করে ৩ জনকে হত্যার সময় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া রুমা আক্তারকে যখন সংকটাপন্ন অবস্থায় অ্যাম্বুলেন্সে কুমিল্লায় হাসপাতালে নেওয়া হচ্ছিল তখন একটি ভিডিও রেকর্ডে তিনি এসব কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেড় মিনিটের ভাইরাল হওয়া ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমার ওপর ৫০ জন হামলা চালায়। এরা কড়ইবাড়ি ও পীরকাসিমপুরের লোক। অনেককেই আমি চিনি। চেয়ারম্যানের ডিকলারের পরই সবাই হামলা চালায়।’ এদিকে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে মাসহ দুই সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার পর গ্রেপ্তার আতঙ্কে এলাকা এখন অনেকটা পুরুষশূন্য। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, ঘটনার

সঙ্গে জড়িতদের বাইরে কাউকে গ্রেপ্তার করা হচ্ছেন না। সোমবার পর্যন্ত এ ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার ‘মূল অভিযুক্ত’ ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালকে এখনও গ্রেপ্তার করা হয়নি। এদিকে গত দুইদিনে কুমিল্লা ও রাজধানী থেকে গ্রেপ্তার ৮ জনকে রোববার কুমিল্লার আদালতে সোপর্দ করা হলে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। স্থানীয় সূত্র ও নিহতদের পরিবারের দাবি, এ মামলার প্রধান আসামি চেয়ারম্যান শিমুল বিল্লাল ও ৩ নম্বর আসামি ইউপি সদস্য বাচ্চু মিয়ার নেতৃত্বে পুরো ঘটনার পরিকল্পনা থেকে শুরু করে কিলিং মিশন শেষ করা হয়। ৩ জনের হত্যা নিশ্চিত করা পর্যন্ত তাদের ওপর নির্যাতন চালানো হয়। ঘটনার আকস্মিকতায় সেখানে যাওয়া

থানা পুলিশও নিরুপায় হয়ে পড়ে। এদিকে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ইউপি মেম্বার বাচ্চু মিয়া রোববার আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বললেও প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষার পর স্বীকারোক্তি দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন। পরে আদালত তাকেসহ মোট আটজনকে কারাগারে পাঠান। কারাগারে পাঠানো আসামিরা হলেন, কড়ইবাড়ি গ্রামের বাচ্চু মিয়া (মেম্বার), রবিউল আওয়াল, আতিকুর রহমান, মো. বায়েজ মাস্টার, দুলাল, আকাশ, নাজিমুদ্দিন বাবুল ও ছবির আহমেদ। আদালতের পরিদর্শক মো. সাদেকুর রহমান বলেন, তদন্ত কর্মকর্তা এ মামলায় গ্রেপ্তার ৮ জনের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। মঙ্গলবার শুনানির দিন ধার্য করার আদেশ দেবেন বিচারক। মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল পলাতক ও অন্যরা কারাগারে থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব

হয়নি। আসামিদের গ্রেপ্তার ও বিচার চেয়ে কাঁদলেন বাদী রিক্তা আক্তার রোববার বিকেলে গ্রেপ্তার আসামিদের আদালতে আনার খবরে সেখানে হাজির হন হামলার সময় বেঁচে যাওয়া রুবির মেয়ে রিক্তা আক্তার। তিনি এ হত্যা মামলার বাদী। আসামিদের দেখে তিনি (রিক্তা আক্তার) খুনি-খুনি বলে চিৎকার করতে থাকেন। এসময় তিনি কাঁদতে কাঁদতে সাংবাদিকদের বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। ওরা আমাকেও মেরে ফেলবে। ঘটনার সময় সামনে পেলে ওরা আমাকেও হত্যা করতো। আমার মা-ভাই-বোন বারবার বাঁচার জন্য আকুতি জানিয়েও খুনিদের থেকে রক্ষা পায়নি। তিনি বলেন, খুনি শিমুল বিল্লাল চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়নি। এই চেয়ারম্যানই হত্যাকাণ্ডের হোতা। আমার বোন এখনও হাসপাতালে মৃত্যুশয্যায়। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৪ জুলাই) মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরাবাজার থানা এলাকার কড়ইবাড়িতে একটি

মোবাইল চুরি ও মাদক সম্পৃক্ততার অভিযোগ এনে এলাকার লোকজন মব সন্ত্রাস তৈরি করে নিজ বাড়িতে হামলা চালিয়ে রোকসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় রোকসানা বেগম রুবির মেয়ে রিক্তা আক্তার দুইদিন পর বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। বাঙ্গরা বাজার থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, পরিবারের নিরাপত্তা দিতে পুলিশ মোতায়ন রাখা হয়েছে। এ মামলায় সেনাবাহিনী ও র‍্যাবের পৃথক অভিযানে আট আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা কারাগারে আছেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কারা কারা জড়িত এ ব্যাপারে আসামিদের জিজ্ঞাসাবাদ করতে

আদালতে প্রত্যেকের ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। তিনি আরও বলেন, এরই মধ্যে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জড়িত অনেকেরই নাম ও পরিচয় নিশ্চিত হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার