বাবার কবরের পাশে সমাহিত তানিন সুবহা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুন, ২০২৫
     ৬:৩৬ অপরাহ্ণ

বাবার কবরের পাশে সমাহিত তানিন সুবহা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ৬:৩৬ 100 ভিউ
৮ জুন রাতেই চিকিৎসকরা জানিয়েছিলেন তাদের হাতে আর কিছু নেই। চিত্রনায়িকা তানিন সুবহার চলে যাওয়া তখন সময়ের অপেক্ষা। পারিবারিক জটিলতায় লাইফ সাপোর্ট খোলা হচ্ছিল না। শেষ পর্যন্ত ১০ জুন লাইফ সাপোর্ট খুলে দিলে রাত ৭টা ৫৭ মিনিটে তানিনকে অফিশিয়ালি মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর তানিনকে গ্রামের বাড়ি মাদারীপুরে নেওয়া হয়। পরে জানাজা শেষে সেখানকার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। বুধবার (১১ জুন) বাদ মাগরিব তানিন সুবহার প্রথম নামাজে জানাজা মাদারীপুরের কয়ারিয়া ঈদগাহ মাঠে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় মোল্লার হাট বায়তুল আমান জামে মসজিদে। এরপর মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই তাকে সমাহিত করা হয়। ২ জুন থেকে লাইফ সাপোর্টে রাখা

হয়েছিল তানিনকে। ৮ জুন তার ব্রেইন কাজ করেছিল না বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। সেদিন রাতেই তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করা হয়। আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয়ে মাধ্যমে মিডিয়াতে অভিষেক ঘটে তানিন সুবহার। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরও বেশ কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন। চলচ্চিত্রে ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তানিনের। আরও কিছু সিনেমায় অভিনয় করেছিলেন তানিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিল্প ভবন ধস কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা চার মামলায় জামিন হলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির! ১১ মার্চ: বঙ্গবন্ধুর আহ্বানে অচল হয়েছিল পাকিস্তানি শাসনযন্ত্র সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রকল্পকে বলা হয়েছিল ‘দেশ বিক্রি’, সেই পাইপলাইনই আজ জ্বালানির শক্ত ভিত্তি বিএনপি ক্ষমতা নিলেই দানবীয় হয়ে ওঠে পুলিশ তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে