ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
শাকিব-অপুর নতুন গুঞ্জনে যা বললেন বুবলী
সম্প্রতি শাকিব খানকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে অপু বিশ্বাস ও বুবলীর মধ্যকার ভার্চুয়াল লড়াই। কিছুদিন আগে শুরু হওয়া এই বিতর্কে নতুন মোড় নিয়েছে।
বর্তমান সময়ে দেশের সিনেমাপ্রেমীরা যখন শাকিব অভিনীত নতুন ছবি ‘তাণ্ডব’ নিয়ে ব্যস্ত, তখন ‘কিং খান’কে দেখা গেছে পরিবারের সঙ্গে সময় কাটাতে। বরাবরই সিনেমা মুক্তির দিনে কোনো প্রিমিয়ার শো বা প্রেক্ষাগৃহে উপস্থিত থাকেন না শাকিব খান। অন্যদিকে, ‘তাণ্ডব’-এর অন্যান্য শিল্পীরা হলে হলে ঘুরে সাংবাদিকদের সঙ্গে কথা বললেও শাকিব ছিলেন অনুপস্থিত।
এই ফাঁকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে শাকিব খানকে দেখা গেছে মুখে মাস্ক পরে ছেলে আব্রাহাম খান জয়কে সঙ্গে নিয়ে একটি শপিং শপ থেকে বের হয়ে গাড়িতে
উঠতে। সঙ্গে ছিলেন অপু বিশ্বাসও। ভিডিওটিতে দেখা যায়, শাকিব, অপু এবং জয় একই রকমের মাস্ক পরে গাড়িতে উঠছেন—সামনের সিটে বসেন শাকিব ও জয়, আর পেছনে ওঠেন অপু। জয়ের হাতে ছিল একটি শপিং ব্যাগ। ভক্তরা যখন ভিডিও করতে শুরু করেন, অপু বিশ্বাস হেসে তাদের দিকে তাকান। তবে শাকিব খান দ্রুত গাড়িতে উঠে বসেন। ধারণা করা হচ্ছে, তারা ছেলের জন্য কেনাকাটা করতে গিয়েছিলেন। এই ভিডিও প্রকাশের পর থেকেই গুঞ্জন উঠেছে—তবে কি আবারো এক হচ্ছেন শাকিব-অপু? তবে সেই গুঞ্জনে পানি ঢাললেন বুবলী। মঙ্গলবার বিকেলে তিনি শাকিব খানের সঙ্গে নিজের ও ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে কয়েকটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘কিছু কিছু ভাইয়া
আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি, প্ররোচনায় পড়ে আজেবাজে, ভুয়া, নোংরা ভিডিও বানানো, কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন; বিশেষ করে বাচ্চাদের নিয়ে । বাবা শাকিব খান তার সব সন্তানদের ভীষন ভালোবাসেন , সময় দেন, শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না । তিনি আরও বলেন, ‘সব বাবা মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই। কারণ, পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী।বাচ্চারা বড় হচ্ছে , তাদেরকে নেতিবাচকতা থেকে দূরে রাখুন, প্লিজ।’ সবশেষ ব্যাকেটবন্দি করে বুবলী লেখেন, ‘কিছুদিন আগের জন্মদিনের এই সুন্দর মুহূর্তের মতোই ঈদও শেহজাদ তার বাবা-মাসহ পুরো পরিবারের
সঙ্গেই আনন্দ করে কাটিয়েছে। এই ভালোবাসা প্রতিদিনের, ঠিক স্পেশাল দিন গুলোর মতোই।