অভিনেত্রী তানিনের অবস্থা সংকটাপন্ন, ভুল তথ্য প্রচার না করার অনুরোধ ডিপজলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুন, ২০২৫

অভিনেত্রী তানিনের অবস্থা সংকটাপন্ন, ভুল তথ্য প্রচার না করার অনুরোধ ডিপজলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৫ |
অভিনেত্রী তানিন সুবহা কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে রয়েছেন। শনিবার (৮ জুন) বিকেলে সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে, যা ঘিরে তৈরি হয় বিভ্রান্তি। সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এ বিষয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন ‘তানিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করে যেকোনো সময় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই কঠিন সময়ে আমাদের প্রিয় তানিন ও তার পরিবারের জন্য। আপনাদের সকলের আন্তরিক দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। আমিন।’ তিনি তার স্ট্যাটাসের মন্তব্যের ঘরে আরও লিখেছেন, ‘অফিসিয়ালি কোনো ঘোষণা নেই। হাসপাতালে

লাইফ সাপোর্টে থাকা আমাদের সহকর্মী চিত্রনায়িকা তানিন সুবহা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার বিষয়টি ডাক্তার এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা দেয়নি। এবং আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য চিত্রনায়িকা মুক্তি হাসপাতালেই অবস্থান করছেন। যেহেতু ডাক্তারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ঘোষণা আসেনি সুতরাং কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভুল তথ্য প্রচার কিংবা ঘোষণা না দেয়ার জন্য অনুরোধ করছি।’ তানিন সুবহা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে বাসায় ফেরার কিছুক্ষণ পর আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হয়। এরপর তার অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। দুই দশকের বেশি

সময় ধরে শোবিজে কাজ করছেন তানিন সুবহা। ক্যারিয়ারের শুরু বিজ্ঞাপনের মাধ্যমে হলেও পরে নাটক ও সিনেমায় নিয়মিত হন। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। বর্তমানে তার অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর