বিয়ের পর কেন আমাদের পুত্রবধূ এসব করছে, তা আমি শুনতে চাই না: প্রিয়মণি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুন, ২০২৫

বিয়ের পর কেন আমাদের পুত্রবধূ এসব করছে, তা আমি শুনতে চাই না: প্রিয়মণি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৫ |
মাত্র ১৮ বছর বয়সে নিজের অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন প্রিয়ামণি। তার প্রথম ছবি ছিল ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু ছবি ‘এভারে আতাগাড়ু’। কিন্তু ২০০৭ সালে তামিল ছবি ‘পারুথিভিরান’ ছবির হাত ধরে সুন্দরী এই অভিনেত্রীর ফিল্মি ক্যারিয়ার যেন অন্যদিকে মোড় নেয়। পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু কখনো তাকে চুম্বন দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি। কেনো এ দৃশ্য এড়িয়ে গেছেন এই অভিনেত্রী? সম্প্রতি নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন সেই কারণ। প্রিয়ামণি বলেন, ‘আমি অনস্ক্রিনে চুমুর দৃশ্যে অভিনয় করব না। আমি জানি এটি শুধু অভিনয়, কিন্তু ব্যক্তিগতভাবে আমি এর উপযুক্ত নই। পর্দায় অন্য পুরুষকে চুম্বন করতে

হলে আমাকে আমার স্বামীর কাছে জবাবদিহি করতে হবে। তাই আমি গালে চুম্বন ছাড়া আর কিছুতেই স্বাচ্ছন্দ্যবোধ করি না। এমন অনেক প্রজেক্ট ছিল যেগুলোতে এ ধরনের দৃশ্য রয়েছে, কিন্তু আমি স্পষ্ট না করে দিয়েছি। আমি আমার পরিবারকে কোনো রকম প্রশ্ন করতে দেব না।’ ব্যক্তিগত জীবনে মুস্তফা রাজ নামের একজন ব্যবসায়ীকে বিয়ে করেছেন অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে প্রিয়ামণির পরিবারের যেমন সমর্থন রয়েছেন, তেমনি বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজনও তাকে উৎসাহ দিয়ে থাকেন। তারা তার অভিনীত সিনেমা দেখেন। সুতরাং তিনি চান না তার পরিবার কোনো বিশ্রী পরিস্থিতিতে পড়ুক। প্রিয়ামণি বলেন, ‘আমি জানি, আমার কোনো সিনেমা মুক্তি পেলে দুই পরিবারই দেখবে। তারাও জানে অভিনেত্রী হিসেবে এটি আমার কাজ।

কিন্তু আমি চাই না তারা আঁতকে উঠুক। আমি চাই না, আমার শ্বশরবাড়ির লোকজন বলুক— ‘বিয়ের পর কেন আমাদের পুত্রবধূ এসব করছে? কেন কেউ একজন তার হাত ধরছে?’ তারা কখনো এসব কিছু বলেননি। কিন্তু এটি আমার সিদ্ধান্ত।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর