ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
সুদসহ অক্ষয়ের টাকা ফেরত দিলেন পরেশ রাওয়াল
‘হেরা ফেরি ৩’ ঘিরে বহুদিনের বন্ধুত্বে ফাটল ধরল অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের। সিনেমাটির কিছু অংশের শুটিংয়ের পরই পরেশ রাওয়াল ঘোষণা করেন, তিনি আর এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকছেন না। অথচ তিনি ইতিমধ্যে সাইনিং মানি হিসেবে নিয়েছিলেন ১১ লাখ রুপি।
পরেশের এভাবে সরে দাঁড়ানোতে বেশ ক্ষুব্ধ হন অক্ষয় কুমার। তিনি এই সিনেমার অভিনেতা ও প্রযোজক—দুই ভূমিকাতেই যুক্ত ছিলেন। তার প্রযোজনা সংস্থা পরে পরেশের বিরুদ্ধে ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা দায়ের করে। এতে সাইনিং মানি ফেরতের দাবিও করা হয়।
সূত্রের দাবি, মামলার জেরে পরেশ রাওয়াল সুদসহ সেই ১১ লাখ রুপি ফেরত দিয়েছেন। জানা গেছে, সিনেমাটির জন্য তাকে প্রায় ১৫ কোটি রুপিতে চুক্তিবদ্ধ করা
হয়েছিল। সাইনিং মানি ছাড়া বাকি টাকা ছবিটি মুক্তির পর পাওয়ার কথা ছিল। ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিটি পরিচালনা করছেন বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শন। তবে এবার সিনেমাটির স্বত্বাধিকার কিনে নিয়ে নিজেই প্রযোজনায় নেমেছেন অক্ষয় কুমার। এপ্রিল মাসে অক্ষয়, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালকে নিয়ে শুটিংও শুরু হয়েছিল। তবে হঠাৎ করে পরেশ সরে দাঁড়ান এবং জানিয়ে দেন, কাজ বা পারিশ্রমিক নিয়ে কোনও বিরোধ ছিল না তার। তা সত্ত্বেও সিনেমার সঙ্গে আর যুক্ত না থাকার সিদ্ধান্ত নেন তিনি। উল্লেখ্য, এই সিনেমার জন্য সাধারণ পারিশ্রমিকের চেয়ে প্রায় তিনগুণ বেশি পাচ্ছিলেন পরেশ রাওয়াল।
হয়েছিল। সাইনিং মানি ছাড়া বাকি টাকা ছবিটি মুক্তির পর পাওয়ার কথা ছিল। ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিটি পরিচালনা করছেন বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শন। তবে এবার সিনেমাটির স্বত্বাধিকার কিনে নিয়ে নিজেই প্রযোজনায় নেমেছেন অক্ষয় কুমার। এপ্রিল মাসে অক্ষয়, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালকে নিয়ে শুটিংও শুরু হয়েছিল। তবে হঠাৎ করে পরেশ সরে দাঁড়ান এবং জানিয়ে দেন, কাজ বা পারিশ্রমিক নিয়ে কোনও বিরোধ ছিল না তার। তা সত্ত্বেও সিনেমার সঙ্গে আর যুক্ত না থাকার সিদ্ধান্ত নেন তিনি। উল্লেখ্য, এই সিনেমার জন্য সাধারণ পারিশ্রমিকের চেয়ে প্রায় তিনগুণ বেশি পাচ্ছিলেন পরেশ রাওয়াল।





