শিক্ষক আন্দোলনে প্রতিপক্ষের হামলা, কর্মসূচি পণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৫

শিক্ষক আন্দোলনে প্রতিপক্ষের হামলা, কর্মসূচি পণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ |
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে পূর্বঘোষিত লংমার্চ কর্মসূচিতে শিক্ষকদের অপর একটি সংগঠনের সদস্যরা হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করে দিয়েছেন। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও হট্টগোল হয়। এদিকে কর্মসূচি ঘোষণা দেওয়া সংগঠনের নেতা অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে পূর্বের মামলায় আটক করে নিয়ে যান বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষক জানান, সকাল থেকে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন শিক্ষকরা। কর্মসূচি শুরুর আগে মাইকে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার। সকাল সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষ অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বাধীন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেনের নেতৃত্বে একটি

মিছিল নিয়ে এসে শিক্ষক সমিতির নেতাকর্মীদের ওপর চড়াও হন। এ সময় তাদের হাতে লাঞ্ছিত হন অধ্যক্ষ কাওসার। এর আগে ১৮ মে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ঘেরাও করেন শিক্ষক-কর্মচারীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন