ভুলের জন্য দুঃখ প্রকাশ করে যা বললেন শামীম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৫

ভুলের জন্য দুঃখ প্রকাশ করে যা বললেন শামীম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৫ |
বিনোদন জগতের ছোটপর্দার অভিনেতা শামীম হাসান সরকারকে নিয়ে সামাজিক মাধ্যমে চলতে থাকা বিতর্কের ঝড় যেন থামছেই না। অভিনেত্রী প্রিয়াংকা প্রিয়াকে গালাগাল, ধর্ষণের হুমকি এবং শুটিং সেটে নেশাদ্রব্য সেবনের অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। প্রিয়াংকা ছাড়াও একাধিক অভিনেত্রীর সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগ ওঠে। এর আগে সংবাদ সম্মেলনে অভিনেত্রীর আনা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করলেও শামীম হাসান এবার নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন। ‎বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে অভিনয়শিল্পী সংঘের সামাজিকমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে অভিনেতা শামীম তার শুভাকাঙ্ক্ষী ও নারী সহকর্মী প্রিয়াংকার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। শামীম বলেন, সম্প্রতি অভিনেত্রী প্রিয়াংকা প্রিয়ার সঙ্গে আমার একটা খারাপ এক্সপ্রিয়েন্স

হয়। আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। গালাগাল করেছি। সেই ঘটনার পর প্রিয়াংকার সঙ্গে আজ দেখা হয়েছে। আমি তার কাছে দুঃখ প্রকাশ করেছি, আমার ভুলের জন্য লজ্জিত। ‎অভিনয় জীবনে শুধু প্রিয়াংকাই নয়; বিভিন্নজনকে কষ্ট দিয়ে থাকতে পারেন। সে জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করে শামীম বলেন, ‘হয়তো রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে কিছু বলেছি। তিনি বলেন, আমি কথা দিচ্ছি, আমার দ্বারা এ রকম আর কখনো হবে না। খারাপ ব্যবহার বা খারাপ কথা কেউ পাবেন না। আমার কথার মাধ্যমে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাপ করে দেবেন। ‎‎ওই ভিডিওবার্তায় শামীম আরও বলেন, ‘আমার শুভাকাঙ্ক্ষী যাদের কাছে অভিযোগটা গেছে, সবার কাছে দুঃখ প্রকাশ

করছি। আপনাদের সবার কাছে কথা দিচ্ছি— আমি এমনটি কখনো করব না। ‎এদিকে অভিনয়শিল্পী সংঘ এক পোস্টে জানিয়েছে, শামীম হাসান সরকার অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্য। সেহেতু সাংগঠনিক শৃঙ্খলা ও শিষ্টাচার ভঙ্গ করায় অভিনেতাকে শেষবারের মতো সতর্ক করা হলো৷ পুনরায় এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে শামীমের সদস্যপদ গঠনতান্ত্রিক নিয়মে খারিজ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর