কান উৎসবে যাওয়া হলো না উরফির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৫

কান উৎসবে যাওয়া হলো না উরফির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৫ |
কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার কথা ছিল আলোচিত মডেল উরফি জাভেদের। কিন্তু শেষে এসে পণ্ড হলো সব! আর তা নিয়ে মন খারাপ করে ইনস্টাগ্রামে একটি পোস্টও শেয়ার করলেন। উরফি জানান, দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন না তিনি। কারণ তার জীবনে বেশ কিছু জিনিস ঠিকঠাক চলছিল না; বারবার বাধার মুখে পড়ছিলেন। সেই পোস্টে উরফি জাভেদ লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম। কোনো কিছু আপলোড করছিলাম না। কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম বলে, আমাকে কোথাও দেখা যাচ্ছিল না। আমার ব্যবসাও ঠিক মতো কাজ করছিল না। আমি অনেক রকমের চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই আমাকে প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়েছে। ইন্ডে ওয়াইল্ডের মাধ্যমে কানে

যাওয়ার সুযোগও পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত... আমার ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে। আমি কিছু মজাদার পোশাকের আইডিয়া নিয়ে কাজ করছিলাম, কিন্তু ভিসা প্রত্যাখ্যানের পর আমি এবং আমার টিম খুবই হতাশ হয়ে পড়ি।’ উরফি আরও লিখেছেন, ‘হয়তো আমার মতো, আপনারাও এই সময়ে প্রত্যাখ্যানের মুখোমুখি হচ্ছেন। যদি আপনাদের সঙ্গেও এমন কিছু ঘটে থাকে, তাহলে আমাকে বলবেন। রিজেক্টেড- এই হ্যাশট্যাগ দিয়ে আপনার গল্প আমার সঙ্গে ভাগ করে নেবেন, আমাকে ট্যাগ করবেন। আমি আমার ইনস্টাগ্রাম স্টোরিতে আপনার গল্প শেয়ার করব, যাতে আরও অনেক মানুষ অনুপ্রাণিত হন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন ৪ সেপ্টেম্বর নিউইয়র্কে মুক্ত গণমাধ্যম দিবসে মানববন্ধন: বাংলাদেশে আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দাবি ‘গুম’ থাকা আয়েশা ৭ বছর পর ফিরলেন জীবিত! চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তিন জেলায় তুলকালাম: সড়ক অবরোধ, ককটেল নিক্ষেপ ও ১৪৪ ধারা মুক্ত গণমাধ্যম দিবসে দেশান্তরি ঢাকা পোস্ট সম্পাদকের স্মৃতিচারণ: শফিক ও তার প্রেশারগ্রুপ থেকে সন্তানদের রক্ষায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে চলছে প্রশাসনের মেলা, শুকানো হচ্ছে লুঙ্গিও বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে উচ্চ খেলাপি ঋণের কারণে লভ্যাংশ দিতে পারবে না ১৭ ব্যাংক, বিধিনিষেধ আরোপ ফিফার তহবিলে উন্নয়নের জন্য তিনটি স্টেডিয়াম পাচ্ছে বাফুফে নীরবতাও অপরাধ: ইউনূসের অরাজকতা আর দেশ বিক্রির ষড়যন্ত্রে নীরব থাকা আনু মুহাম্মদ গংও অপরাধী ১৯৬৫-র যুদ্ধ থেকে তারেক রহমানের বর্তমান নীতি: জিয়া-ভারত সম্পর্কের ঐতিহাসিক ব্যবচ্ছেদ হাম থেকে বেঁচে ফিরলেও শিশুদের মস্তিষ্কের ভয়ঙ্কর ঝুঁকি, আসছে বছরগুলোয় এসএসপিই’র শঙ্কা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: হাম-রুবেলার হাত ধরে ফিরে এলো চার দশক আগে বিলুপ্ত গুটি বসন্ত, শিক্ষকের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ শিশু মৃত্যু বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা