অভিনয় ছাড়ার বিষয়ে আমি কিছুই বলিনি: নিদ্রা নেহা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মে, ২০২৫

অভিনয় ছাড়ার বিষয়ে আমি কিছুই বলিনি: নিদ্রা নেহা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৫ |
শাকিব খানের আসন্ন সিনেমা ‘তাণ্ডব’-এ অভিনয়ের কথা ছিল নিদ্রা দে নেহার। কিন্তু হঠাৎ শোনা যায়, এই ছবি থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। বাদ পড়ার পর ক্ষোভ উগড়ে দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে যোগ্যতার অবমূল্যায়ন, ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেটসহ নানা অসঙ্গতির কথা তুলে ধরেন নেহা। সেই সঙ্গে জানান, অভিনয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছে তার মরে গেছে, তাই তিনি আর নোংরা পরিবেশের অংশ হতে চান না। সেই বক্তব্যের পর অনেকেই মনে করেছিল তিনি হয়ত অভিনয় থেকে দূরে চলে যাচ্ছেন। এবার সেই বিষয়টি পরিস্কার করলেন এই অভিনেত্রী। নিদ্রা দে নেহা বলেন, ‘প্রথম পোস্টটি করার পর অনেকেই আমার কাছে ফোন করেছিল। তারা বলেছেন, এগুলো নিয়ে কথা বললে, অনেক কিছু

হতে পারে। তবে যেটা সত্য আমি সেটাই বলেছি। একবারের জন্যও মনে হয়, আমি ভুল কিছু করছি।’ অভিনয় ছাড়ার সিদ্ধান্ত থেকে সড়ে এসেছেন কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘অভিনয় ছাড়ার বিষয়ে আমি কোথাও কিছু বলিনি। আমি যেহেতু পাবলিক ফিগার, তাই আমাকে নিয়ে অনেক কিছুই বলবে। এখানে আমার কিছু বলার নেই। তবে আপাতত কাজ থেকে দূরে আছি। আমি যে কাজগুলোতে যুক্ত ছিলাম সেগুলো তো শেষ করতে হবে। এটা তো আমার দায়বদ্ধতার জায়গা। এখনো নতুন কোনো কাজে যুক্ত হইনি।’ তিনি বলেন, ‘আমার ক্যারিয়ার মাত্র ৫ বছরের। এই সময় আমি কোয়ালিটিফুল কাজগুলো বেশি করার চেষ্টা করেছি। অনেকের কাছে সেটা কোয়ালিটিফুল নাও মনে হতে পারে। তবে

একটা কাজ হাতছাড়া হওয়ার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলে আমি মনে করি। কারণ, আমি অভিনয়টাকে ভালোবেসে এখানে এসেছি।’ সিন্ডিকেট নিয়ে তিনি বলেন, ‘আমি এখনো সিন্ডিকেটের মধ্যে ঢুকতে পারিনি। সুতরাং সিন্ডিকেট বিষয়টা নিয়ে আমি সেরকম জানিও না। এটা নিয়ে ভাবিও না। কারণ, আমি একজন শিল্পী। আমাকে যারা ডাকবে তাদের সঙ্গেও আমি কাজ করবো।’ সম্প্রতি মুক্তি পেয়েছে নিদ্রা দে নেহা অভিনীত ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’। এতে গোলাপি চরিত্রে দেখা যাবে তাকে। নতুন কাজ নিয়ে নেহা বলেন, ‘‘ফ্যাঁকড়া’ওয়েব সিরিজটির গল্প অসাধারণ। এখানে আমি গোলাপি চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটা দারুণ। প্রেমের জন্য অপরাধ এবং ভুলের পরিণতি, সেখানে কতগুলো মানুষ জড়িয়ে পড়ে সেই গল্প পর্দায়

দেখাবেন নির্মাতা। এছাড়া একটি অনুদানের সিনেমা ও ফিচার সিনেমার নিয়ে কথা চলছে। সেই সঙ্গে একটি হিন্দি সিনেমায় কাজ নিয়েও কথা চলছে।” ২০২০ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’- প্রতিযোগী নিদ্রা দে নেহা মডেলিং দিয়েই ক্যারিয়ার শুরু করেন। বিজ্ঞাপন, নাটক, ওটিটির গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন সিনেমায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে? এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ বাড়ছে ডলারের দাম ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে