এপ্রিলে কমেছে খাদ্য মূল্যস্ফীতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৫

এপ্রিলে কমেছে খাদ্য মূল্যস্ফীতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ |
বাজারে নিত্যপণ্যের দাম খুব বেশি না কমলেও এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৩ শতাংশে, যা মার্চে ছিল ৮ দশমিক ৯৩ শতাংশ। এদিকে ২০২৪ সালের এপ্রিলে খাদ্য মূল্যষ্ফীতি ছিল দুই অংকের ঘরে; অর্থাৎ ১০ দশমিক ২২ শতাংশ। এছাড়া গত মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ১৭ শতাংশ, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। আর খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতির হারও কমে হয়েছে ৯ দশমিক ৬১ শতাংশ; যা মাচে ছিল ৯ দশমিক ৭০ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সোমবার প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, এপ্রিল মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি

কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৫ শতাংশে, যা মার্চে ছিল ৯ দশমিক ৪১ শতাংশ। এছাড়া খাদ্য পণ্যের মূল্যষ্ফীতি কমে হয়েছে ৮ দশমিক ৪০ শতাংশ, যা আগের মাসে ছিল ৮ দশমিক ৮১ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যষ্ফীতিও কমে হয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ, যা মার্চে ছিল ৯ দশমিক ৯৭ শতাংশ। এপ্রিল মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশে, যা মার্চে ছিল ৯ দশমিক ৬৬ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যষ্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ১৩ শতাংশ, যা আগের মাসে ছিল ৯ দশমিক ১৮ শতাংশ। এছাড়া খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যষ্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ, যা মার্চে ছিল ৯ দশমিক ৯৫ শতাংশ। বিবিএস

বলেছে, এপ্রিল মাসে শ্রমিকের মজুরি হার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৯ শতাংশে; যা মার্চে ছিল ৮ দশমিক ১৫ শতাংশ। এর মধ্যে কৃষি খাতে মজুরি বেড়ে হয়েছে ৮ দশমিক ৪০ শতাংশ; যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ। শিল্প খাতে মজুরি হার বেড়ে হয়েছে ৭ দশমিক ৮৭ শতাংশ; যা আগের মাসে ছিল ৭ দশমিক ৮২ শতাংশ। এছাড়া সেবা খাতে মজুরি বেড়ে হয়েছে ৮ দশমিক ৪২ শতাংশ; যা মার্চে ছিল ৮ দশমিক ৪০ শতাংশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১২ দিন পার হলেও মেলেনি হদিস: বাঁশখালীতে একই মাদ্রাসার দুই ছাত্রের অন্তর্ধান নিয়ে জনমনে আতঙ্ক যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯ বরিশালে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, পেয়েছেন স্থানীয়দের সমর্থন বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’ জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিন পেলেন বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র গান দিয়ে শুরু, অভিনয় নিয়ে যে ভাবনা জেফারের ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ ক্ষতির কারণ হবে: পুতিন এআই যুগে বাংলাদেশে শিল্পের রূপান্তর ও শ্রমের ভবিষ্যৎ বৃষ্টি-জলাবদ্ধতায় ভোগান্তি নিয়ে দ্বিতীয় দিন পার চেক জালিয়াতি: আত্মসমর্পণের পর কারাগারে প্রেস মালিক গরুর হাটের ইজারা নিয়ে বিরোধে খুন? মিরপুর স্টেডিয়ামে বসছে ২৭ হাজার স্কয়ার ফিটের ছাউনি আয়-ব্যয়ের হিসাব মেলাতে বাজারের তালিকা কাটছাঁট