টেকনাফ সীমান্তে রাখাইনে আগুনের কুণ্ডলী, ধোঁয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ May, ২০২৫

টেকনাফ সীমান্তে রাখাইনে আগুনের কুণ্ডলী, ধোঁয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ May, ২০২৫ |
কক্সাবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের রাখাইনে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উড়তে দেখা গেছে। আজ রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টেকনাফের ওপারে তিনটি স্থানে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উড়তে দেখেছেন সীমান্তের বাসিন্দারা। রোহিঙ্গারা বলছেন, রাখাইনে ফেলে আসা রোহিঙ্গাদের পরিত্যক্ত বাড়িঘরগুলো আগুনে পুড়িয়ে দিচ্ছে আরাকান আর্মি। সম্প্রতি সময়ে মিয়ানমারে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত পাঠানোর পাশাপাশি মানবিক করিডর নিয়ে ব্যাপক আলোচনায় মধ্য এ ধরনের ঘটনায় রোহিঙ্গাদের মধ্য আতঙ্ক বাড়ছে। এছাড়া সেখানে (মিয়ানমারে) থাকা রোহিঙ্গাদের ওপর আরাকান আরাকান আর্মি নির্যাতন চালানোয় এখনও তারা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন। সীমান্তের বাসিন্দা সাদেক হোসেন ফাহিম বলেন, ‘বিকেলে শাহপরীর দ্বীপ জেটি ঘাটে ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ জেটি ওপারে মিয়ানমার

সীমান্তে রাখাইনে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উড়তে দেখি। এক সঙ্গে সীমান্তের ওপারে তিন-চারটি জায়গায় ধোঁয়া দেখা গেছে।’ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের নেতা মো. জুবায়ের বলেন, ‘রাখাইনে এখনও রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ হয়নি। সেখানে বাড়ি-ঘরে আগুন দেওয়া হচ্ছে। শাহপরীর দ্বীপ সীমান্তে ওপারে ধোঁয়া উড়তে দেখা গেছে। সেখানে পতেংজা পাড়া, মগ্নি পাড়া ও হাইরি পাড়া রোহিঙ্গাদের ঘরবাড়ি রয়েছে। আরাকান আর্মি সেগুলো পুড়িয়ে দিচ্ছে।’ জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘সীমান্তের ওপারে আগুনের কুণ্ডলী ও ধোঁয়ার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে শুনেছি। তবে আমাদের আইন শৃঙ্খলাবাহিনীর নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে।’ তবে সীমান্তে অনুপ্রবেশ ঠোকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান। তিনি বলেন, বিজিবি সর্তক অবস্থানে রয়েছে। নতুন করে কাউকে ঢুকতে দেওয়া হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন