আজ রাতে সৌদি আরবে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৫

আজ রাতে সৌদি আরবে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৫ |
সৌদি আরবের দাম্মামে আজ (২ মে) রাতে গানে গানে মাতাবেন বাংলাদেশের রক লিজেন্ড নগরবাউল জেমস। দেশটির ‘ভিশন ২০৩০’ উদ্যোগের অংশ হিসেবে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে আয়োজিত চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের তৃতীয় দিনে তিনি মঞ্চে উঠবেন। অনুষ্ঠান শুরু হবে সৌদি সময় রাত ৯টায়। বাংলাদেশ ছাড়াও এই আয়োজনে অংশ নিচ্ছে ভারত, সুদান ও ফিলিপাইন। প্রতিটি দেশ তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরছে সংগীত, নৃত্য ও পারফরম্যান্সের মাধ্যমে। জেমস ছাড়াও বাংলাদেশের পক্ষ থেকে আজ একই মঞ্চে পারফর্ম করবেন বিউটি খান, শিল্পী আক্তার রিয়া, আকাশ মাহমুদ ও ডিজে সাফা। এই আয়োজনে আগামী ৯ মে জেদ্দায় আরও একটি কনসার্টে অংশ নেবেন জেমস। এক সাক্ষাৎকারে জেমস বলেন,

সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান শোনাতে যাচ্ছি। এটা আমার জন্য যেমন সম্মানের, তেমনি গর্বেরও। দেশ ও বাংলা গানের প্রতিনিধিত্ব করতে পারাটা সব সময়ই বিশেষ কিছু।’ সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের এই উদ্যোগ মূলত বিশ্ব সংস্কৃতিকে এক মঞ্চে তুলে ধরার প্রয়াস। গতকাল দ্বিতীয় দিনে বাংলাদেশের শিল্পী ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন ও আয়শা জেবিন দিপা পারফর্ম করেছেন। প্রথম দিন মঞ্চ মাতিয়েছেন কনা ও আকাশ মাহমুদ। শেষ দিনে মঞ্চে উঠবেন মিলা, আরমান আলিফ ও বিউটি খান। বাংলাদেশের শিল্পীদের এই আন্তর্জাতিক অংশগ্রহণ বিশ্বমঞ্চে বাংলা গানের পরিচিতিও আরও বিস্তৃত করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর