প্রেক্ষাগৃহে ছুটছেন শিল্পীরা, সিনেমার প্রতি কমছে দর্শক আগ্রহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ April, ২০২৫

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

প্রেক্ষাগৃহে ছুটছেন শিল্পীরা, সিনেমার প্রতি কমছে দর্শক আগ্রহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ April, ২০২৫ |
সিনেমা মুক্তি পেলেই এখন প্রচারণার জন্য প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়ছেন নায়ক-নায়িকা তথা সংশ্লিষ্ট সিনেমার শিল্পীরা। বিষয়টিকে ইতিবাচক হিসাবেই দেখছেন জানিয়ে, একাধিক শিল্পী দাবি করছেন, তাতে প্রেক্ষাগৃহে দর্শক সমাগম বাড়ে। পছন্দের শিল্পীদের কাছ থেকে দেখার সুযোগে দর্শকদের মধ্যেও সিনেমাটি নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়। তাই সিনেমা মুক্তি পেলেই শিল্পীরা পরিকল্পনা করেই রাখেন কখন কোন প্রেক্ষাগৃহে যাবেন। সেটার সময়সূচিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। গত ঈদেও মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর শিল্পীদের ক্ষেত্রেও এমনটা দেখা গেছে। একমাত্র শাকিব খান ছাড়া প্রায় অন্য সব শিল্পীকে এক প্রেক্ষাগৃহ থেকে অন্য প্রেক্ষাগৃহে ছুটতে দেখা গেছে। শুধু তাই নয়, নিজেদের বিভিন্ন ঢংয়ে উপস্থাপন করতেও দেখা গেছে। সিনেমার প্রতি দর্শকদের

আগ্রহ তৈরি করার জন্যই নানা কৌশল অবলম্বন করা হয়েছে প্রচারণায়। কিন্তু শিল্পীদের এভাবে সহজলভ্য করে তোলায় অনেকেই বিষয়টিকে নেতিবাচকভাবেও দেখছেন। একটা সময় সিনেমা দেখা ছিল উৎসবের মতো। নতুন কোনো সিনেমা মুক্তি পেলে পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে যেতেন অনেকেই। পছন্দের নায়ক-নায়িকার সিনেমা দেখতে হুমড়ি খেয়ে পড়তেন। দর্শকের কাছে নায়ক-নায়িকারা ছিলেন স্বপ্নের মানুষ। তাদের অনুসরণ-অনুকরণ করতেন। তাদের কথা-বার্তা, পোশাক, চালচলন, হেয়ার স্টাইল ফলো করতেন। এমনকি সিনেমায় তাদের সংলাপও মুখে মুখে ফিরত। এসবই হতো পর্দায় তাদের অভিনয় এবং উপস্থিতি দেখে। নায়ক-নায়িকারা ছিলেন দর্শকের ধরাছোঁয়ার বাইরে। সিনেমা ছাড়া বাস্তবে তাদের দেখা পাওয়া ছিল স্বপ্নের মতো। অনেকে নায়ক-নায়িকাকে নিয়ে কল্পনার সাগরে ভেসে নিজের মনের মানুষকে নিয়ে

স্বপ্ন দেখতেন। কিন্তু বর্তমানে দর্শকের মধ্যে নায়ক-নায়িকাদের নিয়ে সেই উন্মাদনা ও স্বপ্নের জাল বোনার সুযোগ নেই। এখন তারা পর্দার নায়ক-নায়িকাদের সহজেই বাস্তবে দেখতে পান। পর্দায় দেখার আগেই তাদের দেখে ফেলেন। শিল্পীরা প্রেক্ষাগৃহে গিয়ে সহজেই দর্শকের সঙ্গে মিশছেন, ছবি তুলছেন এবং নিজেদের সহজলভ্য করে তুলেছেন। প্রশ্ন হচ্ছে, তাহলে পয়সা দিয়ে টিকেট কেটে কেন তাদেরকে পর্দায় দেখতে হবে? পর্দায় দেখার আগেই তো বাস্তবে তাদের সঙ্গে কথা-বার্তা ও ছবি তোলা হয়ে যাচ্ছে। তাদের সম্পর্কে ধারণা হয়ে যাচ্ছে। তারা যে বিশেষ কেউ, এ ধারণা কিছুটা হলেও কমে যাচ্ছে। এতে দর্শক বাস্তবে এবং পর্দার নায়ক-নায়িকাদের সঙ্গে পার্থক্য খোঁজার সুযোগ পেয়ে যাচ্ছে। অথচ তাদের শুধু পর্দায়ই দেখার

কথা। রহস্য মানব-মানবী হয়েই থাকার কথা। তা হচ্ছে না। এতে শিল্পী ও শিল্পের মান বিবেচনার দিক থেকে কতটা উন্নতি হচ্ছে সেটাই ভাবার বিষয়। আমাদের সিনেমায় এখনো অনেক নায়ক-নায়িকা কালজয়ী হয়ে আছেন, তাদের কিন্তু পর্দায় ছাড়া বাস্তবে এত সহজে দেখা যেত না। ফলে এখনো তারা দর্শকের স্বপ্নের মানুষই হয়ে আছেন। এ প্রজন্মের নায়ক-নায়িকারা কী দর্শকের মনে তাদেরকে বাস্তবে দেখার সেই আফসোস সৃষ্টি করতে পেরেছেন? পারেননি। সিনেমার প্রতি দর্শকের আকর্ষণ কমে যাওয়ার এটিও একটি অন্যতম কারণ। যাকে বাস্তবে সহজে দেখা যায়, তাকে পর্দায় দেখার আগ্রহে কিছুটা হলেও ভাটা পড়ে। হ্যাঁ, সিনেমার সেই স্বর্ণালি সময়ে দর্শকদের প্রতিক্রিয়া জানতে প্রেক্ষাগৃহে তারকারা যে যেতেন না, তা

নয়। যেতেন, তবে তারা এমনভাবে যেতেন যেন দর্শক কোনভাবেই বুঝতে না পারেন তাদের সঙ্গে বসে সিনেমা দেখছেন তাদেরই স্বপ্নের নায়ক-নায়িকারা। নায়িকারা বোরকা পরে, আর নায়করা ছদ্মবেশ নিয়ে প্রেক্ষাগৃহে যেতেন। নীরবে বসে দর্শকদের প্রতিক্রিয়া জানতেন। কিন্তু, বর্তমান সময়ে দর্শকদের মধ্যে সিনেমা দেখার আগ্রহের চেয়ে বাস্তবে নায়ক-নায়িকা দেখার আগ্রহই বেশি দেখা যায়। সিনেমা হয়ে পড়ে গৌণ। আসলে এ সময়ের নায়ক-নায়িকারা নিজেদের সিনেমা দেখার ট্রেডমার্ক বা আইকনে পরিণত করতে পারছেন না। দর্শকের কাছে সিনেমা দেখার আগ্রহ সৃষ্টি করার ক্ষেত্রে প্রচারণা খুবই গুরুত্বপূর্ণ। তবে এই প্রচার করতে গিয়ে নায়ক-নায়িকাদের বাস্তবে দর্শকের সঙ্গে মিশে যাওয়ার কারণে সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ কমছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান