চায়ের দোকানে তালা দেওয়ার অভিযোগ জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫

চায়ের দোকানে তালা দেওয়ার অভিযোগ জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) টিএসসি এলাকায় একটি চায়ের দোকানে চার দিন ধরে তালা রাখার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। দোকান বন্ধ করে রাখা ওই নেতার নাম হাসান সজীব। তিনি বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য। জানা গেছে, টিএসসির চায়ের দোকানটি দীর্ঘদিন ধরে চালাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী গোবিন্দ। প্রায় চার বছর আগে বাংলা বিভাগের কর্মচারী বারেক হোসেন হাওলাদারের কাছ থেকে দোকানটি নেন তিনি। দোকান পরিচালনার জন্য গোবিন্দ ‘রনি’ নামের একজন কর্মচারী নিয়োগ করেছিলেন। তবে তিন মাস আগে রনি চলে যাওয়ার পর দোকানটি সাময়িক বন্ধ থাকে। এ সুযোগে ছাত্রদল নেতা সজীব দোকানে তালা লাগিয়ে দেন এবং

ঘোষণা দেন, গোবিন্দ আর সেখানে ব্যবসা করতে পারবেন না। ভুক্তভোগী গোবিন্দ বলেন,‘আমি দৈনিক ভিত্তিতে কাজ করা একজন কর্মচারী। সামান্য আয়ে সংসার চলে না বলে চার বছর আগে বাড়তি আয়ের জন্য দোকানটি নেই। এখন সজীব দোকানে তালা দিয়েছে। শনিবার রাতে আমি তালা ভেঙে দোকানে বসি। এরপর সজীব ফোন করে পাঁচ মিনিটের মধ্যে ক্যাম্পাসে দেখা করতে বলে।’ তিনি আরও বলেন, ‘আমার দুই মেয়ে পড়াশোনা করে। একজন এবার এসএসসি দিচ্ছে। দোকান থেকে পাওয়া টাকাতেই ওদের পড়াশোনা চলত। এখন দোকান চালাতে না পারলে সংসার চলবে না। আমি চাই দোকান চালাতে পারি, কেউ যেন আমাকে হুমকি না দেয়।’ ঘটনার প্রত্যক্ষদর্শী এক চা দোকানি বলেন, ‘একদিন এসে সজীব দোকানে

তালা মেরে দেয়। সে বলে, গোবিন্দকে আর দোকান চালাতে দেবে না, নিজেই দোকান চালাবে।’ অভিযোগের বিষয়ে হাসান সজীব বলেন, ‘দোকানটি আগে রনি ভাই চালাতেন। তিনি আমাকে দোকানের চাবি দিয়ে গেছেন। তাকেই এতদিন দোকান চালাতে দেখেছি। একজন তৃতীয় শ্রেণির কর্মচারী কি টিএসসির দোকানের মালিক হতে পারে? ৫ আগস্টের পরও গোবিন্দ দোকান থেকে টাকা নিয়েছে। সে কি এটা করতে পারে?’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম