কুয়েটে গ্রাফিতি আঁকলেন শিক্ষার্থীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৫

কুয়েটে গ্রাফিতি আঁকলেন শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৫ |
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার দুই মাস পূর্তিতে ক্যাম্পাসে ‘শোকের গ্রাফিতি-এক দফার ডাক’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকাল ৫টায় ক্যাম্পাসের বিভিন্ন ভবনের দেয়ালে গ্রাফিতি একে কর্মসূচি পালন করেন তারা। গ্রাফিতিতে ‘ছাত্র রাজনীতি নিষিদ্ধ’, ‘স্টেপ ডাউন মাসুদ’, ‘বাহ ভিসি চমৎকার সন্ত্রাসীদের পাহারাদার’সহ বিভিন্ন স্লোগান লিখেন তারা। এ কর্মসূচিতে অংশ নেয় অর্ধশতাধিক শিক্ষার্থী। এছাড়া ১৮ ফেব্রুয়ারি হামলার বিভিন্ন ফুটেজ প্রজেক্টরে প্রদর্শন করা হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও ১৮ ফেব্রুয়ারি হামলার পর ক্যাম্পাসে আঁকানো গ্রাফিতি কুয়েট প্রশাসন মুছে দেয়। এ কারণে তারা তাদের এক দফা দাবি উপাচার্যকে অপসারণের পক্ষে আবার নানা গ্রাফিতি দেয়ালে তুলে ধরেছেন।

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা দেশবাসী ও প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরতে চান যে কুয়েটের ছাত্ররা ভালো নেই। তারা বলেন, এক দফা দাবিতে তারা অনড় রয়েছেন। উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। প্রসঙ্গত, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মী ও বহিরাগতদের সংঘর্ষে দেড় শতাধিক আহত হন। এরপর ২৫ ফেব্রুয়ারি কুয়েট সিন্ডিকেটের সভায় অনির্দিষ্টকালের জন্য হল ও একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। গত ১৩ এপ্রিল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আন্দোলন করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম