ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা
১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ স্বীকৃতি কুবির
রাবির হলের শূন্য সিটে ওরা কারা? ছাত্রদল পরিচয় দিলেও সভাপতির সন্দেহ ‘শিবির’
শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি
গান গেয়ে ভাইরাল সেই ঢাবি শিক্ষককে অব্যাহতি
ঢাবির সিন্ডিকেটের সিদ্ধান্তে বরখাস্ত ৩ শিক্ষক, অব্যাহতি দুজনের
নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন
জড়িতদের শনাক্তে শিক্ষার্থীদের পালটা কমিটি
গত বছরের জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের শনাক্তে পালটা কমিটি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে অসন্তোষ জানিয়ে একদল শিক্ষার্থী ওই কমিটি গঠন করেছে।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ৩৪ সদস্যের ওই কমিটি আগামী এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট তৈরি করবে।
শিক্ষার্থীরা বলেন, জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে অন্তত কয়েকশ ছাত্রলীগ নেতাকর্মী শিক্ষার্থীদের ওপর হামলা করে। কিন্তু তদন্ত কমিটি মাত্র ১২৮ জনের তালিকা প্রকাশ করে, যেখানে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের মতো রাঘববোয়ালরা বাদ পড়ে। এর মধ্যে আবার ছয়জন রয়েছে যারা বিশ্ববিদ্যালয়ের বাইরের। এমন রিপোর্ট শিক্ষার্থীদের সঙ্গে প্রহসনের নামান্তর।
শিক্ষার্থীদের
তদন্ত কমিটির বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, শিক্ষার্থীদের এমন উদ্যোগকে আমি ইতিবাচক হিসাবেই দেখছি। তারা আমাদের কাজে সাহায্য করছে। শিক্ষার্থীরা যদি এ নিয়ে কাজ করে তথ্য-প্রমাণ বের করে তাহলে এটা আমাদের তথ্যানুসন্ধান কমিটির কাজকে আরো সহজ করবে।