ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
৫৬ বছর বয়সেও যেভাবে ‘সবসময়ের চেয়ে বেশি ফিট’ হলিউড তারকা জেনিফার!
হলিউড তারকা জেনিফার অ্যানিস্টন বরাবরই ফিটনেস সচেতন। কিন্তু অনেক বছর অতিরিক্ত জিম করার পর, তিনি বুঝেছেন শরীরের প্রতি যত্নশীল না হলে সেটা ক্ষতি ডেকে আনতে পারে।
৫৬ বছর বয়সে এসে তিনি নিজেই বলছেন—এখন তিনি আগের যেকোনো সময়ের চেয়ে ‘সবচেয়ে ভালো ফিট’। আর তিনি এর কৃতিত্ব দিচ্ছেন একটি কম-ঝুঁকিপূর্ণ, সহজ কিন্তু কার্যকর ব্যায়াম রুটিনকে।
হালকা (Low-impact) ব্যায়াম এখন তার পছন্দ
জেনিফার এখন যে রুটিন ফলো করেন, তা হলো ‘Pvolve’ নামক একটি ব্যায়াম পদ্ধতি। এটি হালকা ব্যায়াম (Low-impact), যা শরীরকে ধীরে ধীরে শক্তিশালী করে ফিটনেস ধরে রাখে।
জেনিফার অ্যানিস্টন যে রুটিনে ও কৌশলে ব্যায়াম করেন—
হালকা ওজনের ডাম্বেল ব্যবহার
ব্যান্ড ও গ্লাইডার দিয়ে কার্ডিও ও স্ট্রেংথ
ট্রেনিং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ (যেমন plank) ‘Sculpt and burn’ নামে ৫০ মিনিটের পূর্ণ শরীর অনুশীলন এই ব্যায়াম শুধু শরীরকে শক্তিশালী ও ফিটনেস ধরে রাখতে সাহায্য করে না, হৃদপিণ্ড, জয়েন্ট ও হাড়ও মজবুত করে। কেন এই ব্যায়াম এত জনপ্রিয়? জেনিফার অ্যানিস্টন বলছেন, এই ব্যায়ামে— শরীরে কম চাপ পড়ে জয়েন্ট বা পিঠের মতো জায়গা নিরাপদ থাকে পেশি শক্ত হয় ধীরে ধীরে যেকোনো জায়গা থেকে করা যায় (বাসা, হোটেল, বাইরে) এই রুটিনে থাকে হালকা ওজনের ব্যায়াম, শরীরকে নমনীয় করার স্ট্রেচিং, এবং ধীরে ধীরে পেশি গঠন করার সহজ কৌশল। জেনিফারের জয়েন্টের ব্যথা থেকে মুক্তি মিলেছে ২০২১ সালে এক সিনেমার শ্যুটিংয়ে জেনিফার তার পিঠের পুরনো ব্যথায় আবারও চোট পান। তখন এক বন্ধু তাকে এই ধরনের ব্যায়ামের পরামর্শ
দেন। জেনিফার বলেন, ‘আমি ধীরে ধীরে পেশি মজবুত করে পিঠের ইনজুরি সারাতে পেরেছি। আগের মতো বিছানায় পড়ে থাকতে হয়নি।’ ভুল থেকে শিক্ষা নিয়ে আগে যা করতেন, এখন আর তা করেন না জেনিফার স্বীকার করেন, তার ২০ ও ৩০ বছর বয়সে তিনি শরীরকে খুব বেশি চাপ দিতেন। ‘দৌড়ানো, বক্সিং, ঘণ্টার পর ঘণ্টা জিম- এসব করতে গিয়ে শরীরের অনেক ক্ষতি করেছি,’ বলেন জেনিফার। ফিটনেস সারা জীবনের জন্য, শরীরের সাথে করতে হবে বন্ধুত্ব জেনিফার বলেন, “আগে ভাবতাম ‘No pain, no gain’, মানে কষ্ট না পেলে লাভ নেই। এখন বুঝি, শরীরকে ভাঙা নয়, তার সঙ্গে বন্ধুত্ব করতে হবে।” তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, আমি এখন সবচেয়ে ফিট, সবচেয়ে শক্তিশালী
অবস্থায় আছি। আমি চাই এই শরীরটিই আমাকে জীবনভর সঙ্গ দিক।’ পাঠকের জন্য বার্তা আপনি যদি ব্যায়াম শুরু করতে চান, তবে কঠিন বা বেশি সময়ের রুটিন না করে জেনিফারের মতো সহজ, সময়োপযোগী পদ্ধতি বেছে নিতে পারেন। সুস্থ শরীর মানে শুধু বাহ্যিক সৌন্দর্যই নয়, বরং দীর্ঘ সময় ধরে সুস্থভাবে বেঁচে থাকার চাবিকাঠি। সূত্র: টুডে ডট কম