ইনস্টাগ্রামে লাইভস্ট্রিমিং নিষিদ্ধ হচ্ছে ১৬ বছরের নিচে, লাগবে পিতামাতার অনুমতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫

ইনস্টাগ্রামে লাইভস্ট্রিমিং নিষিদ্ধ হচ্ছে ১৬ বছরের নিচে, লাগবে পিতামাতার অনুমতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ |
১৬ বছরের কম বয়সিদের জন্য ইনস্টাগ্রামের লাইভস্ট্রিমিং সুবিধা ব্যবহার করতে হলে এখন থেকে পিতামাতার অনুমতি প্রয়োজন হবে। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটা। ‘টিন অ্যাকাউন্টস’ নামের সুরক্ষা ফিচারে নতুন এই হালনাগাদে আরও বলা হয়েছে, ১৬ বছরের নিচের ব্যবহারকারীরা এখন থেকে ইনস্টাগ্রামে ‘অটো ব্লারিং’ বা স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও ঝাপসা করার ফিচারটি আর বন্ধ করতে পারবেন না, বিশেষ করে প্রাইভেট মেসেজের ক্ষেত্রে। মেটার এক বিবৃতিতে জানানো হয়, শিগগিরই এই টিন অ্যাকাউন্টস ফিচারটি ফেসবুক ও মেসেঞ্জার প্ল্যাটফর্মেও চালু করা হবে। প্রথম ধাপে এই পরিবর্তনগুলো পরীক্ষামূলকভাবে চালু হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ায় – আগামী কয়েক মাসের মধ্যেই। গত বছরের সেপ্টেম্বরেই ইনস্টাগ্রাম

কিশোর-কিশোরীদের জন্য 'টিন অ্যাকাউন্টস' ফিচার চালু করেছিল, যার মূল লক্ষ্য ছিল কম বয়সিদের নিরাপত্তা জোরদার করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারে কিছু সীমাবদ্ধতা আনা। বিশ্বব্যাপী বর্তমানে অনেক দেশেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়স সীমা নির্ধারণের দাবি জোরালো হচ্ছে। বিশেষ করে গবেষণাগুলোতে দেখা গেছে, কম বয়সে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। মেটার এই নতুন পদক্ষেপকে তাই অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কম বয়সিদের নিরাপত্তা নিশ্চিতের একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়