কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫

কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫ |
পিরোজপুরের নেছারাবাদে কলেজ ছাত্রী (১৮) অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হাওলাদারের বিরুদ্ধে। মো. রুবেল হাওলাদার উপজেলার দৈহারী ইউনিয়নের বাঁশতলা গ্রামের মোঃ রুহুল হাওলাদারের ছেলে। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মেয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন-উপজেলার বাঁশতলা গ্রামের মো. রুহুল হালদারের ছেলে মো. রুবেল হাওলাদার, মো. আউয়াল হাওলাদারের ছেলে মো. রুহুল হাওলাদার, মো. রুহুল হাওলাদারের স্ত্রী মিনারা বেগম, দৈহারী গ্রামের অরুণ ঢালী সরকারের স্ত্রী তৃষ্ণা মিস্ত্রী ও মো. ওয়াদুদ শেখের ছেলে রিয়াজ শেখ। মামলার সূত্রে ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, গত ১২ মার্চ (বুধবার) বিকাল অনুমান তিনটার দিকে নাজিরপুর উপজেলার

শ্রীরামকাঠি প্রণব আশ্রমের সামনের রাস্তা থেকে ভুক্তভোগী কলেজ ছাত্রীকে একটি অজ্ঞাত নামা ইজি বাইকে করে ইচ্ছার বিরুদ্ধে তুলে নিয়ে যায়। তারপর ওই কলেজ ছাত্রীকে না পেয়ে গত ১৫ মার্চ নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরবর্তীতে ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তার পরিবারকে বলেন, "মো. রুবেল হাওলাদার সহ অন্যান্যদের সহযোগিতায় আমাকে অপহরণ করে একটি অপরিচিত বাসা বাড়িতে রেখে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করতেছে। আমাকে তাদের কবর থেকে বাঁচাও না হইলে ওরা আমাকে মেরে ফেলবে।" এ কথা শেষ হতে না হতেই মেয়ের কাছ থেকে মোবাইল ফোন টেনে নেয় বলে জানিয়েছেন ভুক্তভোগী কলেজ ছাত্রীর বাবা। এ বিষয়ে ভুক্তভোগী কলেজ ছাত্রীর বাবা বলেন,

আমার মেয়ে নাজিরপুর উপজেলার ঘোষকাটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। কলেজে যাওয়া আসার পথে পাশের গ্রামের মো. রুবেল হাওলাদার নামের একটি বখাটে ছেলে উত্ত্যক্ত করত। এ নিয়ে একাধিকবার তাকে বারণ করা হয়েছিল। এমনকি জনপ্রতিনিধিদের মাধ্যমে শাসনও করেছিলাম। মেয়ের জন্য বিয়ের কথা চলছিল। পাত্রপক্ষ দেখতে আসবে বলে তাকে নাজিরপুর ভাইয়ের বাসায় রেখেছিলাম। কিন্তু সুযোগ বুঝে ওরা আমার মেয়েটাকে তুলে নিয়ে গেছে। আমি আমার মেয়েকে ফেরত চাই। এ বিষয়ে ইউপি মেম্বার কাঞ্জিলাল বলেন, এভাবে একটি মেয়ে প্রকাশ্যে অপহরণ হবে বিষয়টি মর্মান্তিক। মেয়েটির একটি প্রবাসী পাত্রের সাথে বিয়ের কথা চলছিল। তবে অভিযুক্ত রুবেল হাওলাদারের বিষয়ে ভুক্তভোগী কলেজ ছাত্রীর সমস্যা নিয়ে আমরা অনেকবার সাবধান করেছি। মেয়েটি স্বেচ্ছায়

চলে গেছে না অনিচ্ছায় নিয়ে গেছে বুঝতে পারছি না। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক পলাশ মন্ডল বলেন, বিষয়টি শুনেছি। সমস্যাটা হচ্ছে ভুক্তভোগী মেয়েটি হচ্ছে হিন্দু আর অভিযুক্ত মো. রুবেল হাওলাদার হচ্ছে মুসলিম। যে কারণে সামাজিকভাবে আলোচনা সমালোচনার সৃষ্টি হচ্ছে। যদি অভিযুক্ত মো. রুবেল হাওলাদার অপরাধ করে থাকে ছাত্রদলের পক্ষ থেকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে দৈহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহারুল ইসলাম বলেন, ভুক্তভোগী মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মো. রুবেল হাওলাদারকে পরিষদে ডেকে এনে শাসিয়ে ছিলাম। শুনেছি মেয়েটিকে পাওয়া যাচ্ছে না। তার বাবা মামলা করেছেন। এখন বিষয়টি প্রশাসন ও আদালতের মাধ্যমে সমাধান হবে। এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার

ইনচার্জ মো. বনি আমিন বলেন, এ বিষয়ে প্রথমে থানায় সাধারণ ডায়েরি করলেও শুনেছি পরবর্তীতে পিরোজপুর কোর্টে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ভুক্তভোগী পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন